৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জামদানি নিয়ে সমালোচনার জবাব দিলেন জয়া আহসান

অনলাইন ডেস্ক : বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কাজের সূত্রে কখনও পাশের দেশ ভারতেও আনাগোনা তার। ওপার বাংলায় তো বটেই, বি-টাউনের সঙ্গেও রয়েছে তার যোগাযোগ।

এইতো, গত রোববার মুম্বাইয়ে বসে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। আরব সাগরের তীরে আয়োজিত সেই অনুষ্ঠানে রীতিমত বসে তারার হাঁট। উপস্থিত ছিল বলিউড-টালিউডের নামজাদা সব তারকারা। সেখানে ডাক পান বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানও। ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২৪’-এ বিশেষ পুরস্কারও পান অভিনেত্রী।

মুম্বাইয়ের সেই মঞ্চে এদিন ঢাকার ঐতিহ্যবাহী জামদানি পরে হাজির হন জয়া। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু বিপত্তিটা বাধে, গত মঙ্গলবার রাতে জয়ার ছবিগুলো যখন সামাজিক মাধ্যমে ছেয়ে যায়। আপত্তির বিষয় ছিল, জামদানিকে শাড়ির মতো না পরে খানিকটা ভিন্নভাবে পরেছিলেন জয়া। আর তা কেন্দ্র করেই সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে নিয়ে শুরু হতে থাকে সমালোচনা, বিতর্ক!

আরও পড়ুনঃ   প্রথম সম্পর্কে যে ভুল হয়েছে, দ্বিতীয় সম্পর্কে সেটা হয়নি : হিল্লোল

বিষয়টি নিয়ে আর চুপ থাকতে পারলেন না জয়া আহসান। সদ্যই গণমাধ্যমকে তিনি জানালেন, জামদানি পরার মধ্যে কোনো তাত্ত্বিক নিয়ম নেই। অভিনেত্রীর কথায়, ‘কেউ তো দাসখত দেয়নি যে, জামদানি এভাবে পরা যাবে না, ওভাবে পরা যাবে না। আমাদের ঐতিহ্যবাহী খাবার যদি ফিউশন করে খেতে পারি, যেমন পিঠা বা মাছ তো আমরা ফিউশন করে খাই। তাহলে আমাদের দেশের কস্টিউম কেন ফিউশন করে পরতে পারব না?’

জয়া এও বলেন, ‘জামদানি যদি স্কার্ট হয়, জ্যাকেট হয় তাহলে এভাবে পরলে সমস্যা কোথায়। আমরা যত ফিউশন করবো তত বাইরের দেশের কাছে উপস্থাপন করতে পারব। এটার চাহিদা অনেক বেড়ে যাবে। এসব ভেবেই আমি জামদানির এই ফিউশন করেছি। পুরোনো যেসব মেয়েরা যুদ্ধ করত, তাদের যে লুক সেই লুকেই আমি সেজেছিলাম এবং সেটা ইচ্ছে করেই। এমনকি পরিচালক সুজয় ঘোষও আমার লুকের প্রশংসা করেছিলেন।’

আরও পড়ুনঃ   ‘এখানে স্থায়ী হয়ে গেলে অবাক হবেন না’-মেহজাবীন

এবারের ফিল্মফেয়ার উৎসবে উপস্থিত ছিলেন কারিনা কাপুর, অভিষেক বচ্চন, বিজয় ভার্মা, মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহাসহ অনেকে। সেই তালিকায় ছিলেন জয়া আহসানও। এদিন সঞ্চালক জয়াকে মঞ্চে ডেকে নেন, সম্বোধন করেন ‘ফাইন অ্যাকট্রেস অব বেঙ্গল’ বলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

১০

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১১

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৫

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৭

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৮

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৯

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

২০

Design & Developed by: BD IT HOST