৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ডিনস অ্যাওয়ার্ড পেলেন রাবির ৮৮ জন শিক্ষক-শিক্ষার্থী

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের ৩৪ জন শিক্ষক ও ৫৪ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক অনুষ্ঠানে তাঁদের মধ্যে সনদ ও চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিমা আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন অধ্যাপক ফরিদ উদ্দিন খান।

এ সময় উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে অনেক গবেষক-শিক্ষক ও কৃতী শিক্ষার্থী রয়েছে। এই অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে তা দৃশ্যমান হলো। এসব মেধাবী শিক্ষক ও শিক্ষার্থী আগামীতেও তাঁদের কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রাখবেন। তাঁরা অনুজদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়েও থাকবেন।’

আরও পড়ুনঃ   শেষের পাতা

তথ্যমতে, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে চারজনকে ২০২৩ সালের ডিনস অ্যাওয়ার্ড এবং ১৬ জন শিক্ষককে ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এ ছাড়া চারজন শিক্ষককে ২০২৪ সালের ডিনস অ্যাওয়ার্ড ও ১০ জন শিক্ষককে ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ড দেওয়া হয়। ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে তিনজন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের, দুজন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং একজন করে ফার্মেসি, পরিসংখ্যান ও গণিত বিভাগের।

ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে পাঁচজন করে আছেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান, গণিত, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের, চারজন আছেন পদার্থবিজ্ঞান বিভাগের, ফার্মেসি, রসায়ন ও ফলিত গণিত বিভাগের আছেন দুজন করে এবং একজন আছেন পরিসংখ্যান বিভাগের।

আরও পড়ুনঃ   পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ

অপর দিকে ২০২১ ও ২০২২ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য যথাক্রমে ২৯ ও ২৫ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সাতজন করে আছেন গণিত, রসায়ন, পরিসংখ্যান ও ফার্মেসি বিভাগের, ছয়জন করে আছেন পদার্থবিজ্ঞান, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান ও ফলিত গণিত বিভাগের, তিনজন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং পাঁচজন শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST