৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নওগাঁয় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় নিহিত ৩ জন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর ও মহাদেবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এবং ভোর ৫টার দিকে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রাণীপুকুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

মহাদেবপুরে নিহতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্ৰামের সামছুল আলমের ছেলে ট্রাক চালক সুমন মিয়া (৪০)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ   স্বীকৃতি পেলেন দেশের প্রথম ‘যুদ্ধশিশু’ মেরিনা খাতুন

নওগাঁ শহরের দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন আবুল কাশেম (৭৫)। তিনি সদর উপজেলার ভবানীগাছী দেওয়ান পাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে।

নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, রাতে খড়বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী দিকে যাচ্ছিল। ভোরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ট্রাকের চালক ও তাঁর সহযোগী নিহত হন। পরে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে চালকের নাম-পরিচয় পাওয়া গেলেও তাঁর সহযোগীর ঠিকানা জানা যায়নি।

আরও পড়ুনঃ   বিয়ে নিয়ে তালবাহনা, প্রেমিকার আত্মহত্যা, প্রতারক প্রেমিক আটক

এদিকে নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, আজ সকালে শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে সড়কের এক পাশ দিয়ে হেঁটে বালুডাংঙা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বৃদ্ধ আবুল কাশেম। এ সময় নওগাঁ শহর অভিমুখী দ্রুত গতিতে আসা একটি পিকআপ তাঁকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাশেমের মৃত্যু হয়। ঘটনার পরপর স্থানীয়রা পিকআপটি জব্দ করলেও চালক পালিয়ে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক! কমছে কৃষি জমি

বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর

১০

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৩

চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

১৪

দূর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী আকাশ গ্রেফতার

১৫

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

১৬

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছেন ফিফার বিশেষ উপহার

১৭

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

১৮

কৃষি ও কৃষককে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে হবে : আরিফ পাশা

১৯

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST