৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিচ্ছেদ জল্পনার মাঝেই নতুন অধ্যায়ে ঐশ্বরিয়া

অনলাইন ডেস্ক : দীর্ঘদিন ধরেই গুঞ্জন, ১৭ বছরের দাম্পত্যের ইতি টানছেন বলিউডের চর্চিত তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের নিয়ে বি-টাউনে যেন জল্পনার অন্ত নেই; বিচ্ছেদ সন্দেহে বারবার নাম উঠে আসছে এই জুটির। আর কেনই বা চর্চা হবে না, ইদানীং বচ্চনদের কোনো পারিবারিক অনুষ্ঠানেও দেখা যায় না ঐশ্বরিয়াকে।

এদিকে আবার বলিউডে কান পাতলে শোনা যায়, অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। ফলে বচ্চন পরিবারের বিচ্ছেদ জল্পনা যেন আর চাউর হয়েছে। যদিও এসব বিষয়ে সরাসরি মুখ খোলেননি অভিষেক-ঐশ্বরিয়ার কেউই।

আরও পড়ুনঃ   আঁটসাঁট পোশাক পরার অনুমতি দেয়নি বাবা : প্রিয়াঙ্কা

এমন জল্পনাকে তোয়াক্কা না করে বরং কাজে ফিরলেন ঐশ্বরিয়া। তবে কি বড় পর্দায় আসছেন নায়িকা? এ নিয়ে যেন আরেক জল্পনা!

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট নতুন করে চর্চা শুরু করে ঐশ্বরিয়ার জীবন নিয়ে। তাতে স্পষ্ট, এবার নিশ্চয়ই এক নতুন অধ্যায়ে পা রাখছেন ঐশ্বরিয়া। নায়িকার কাজে ফেরার ইঙ্গিতটি স্পষ্ট করেন রূপটান শিল্পী অ্যাড্রিয়ান জ্যাকব। তিনি ঐশ্বরিয়ার সঙ্গে একটি শ্যুটিং স্পট থেকে তোলেন। আর সেই ছবি ভাইরাল হতেই ঐশ্বরিয়ার অনুরাগীদের মাঝে ব্যাপক জল্পনা।

আরও পড়ুনঃ   ‘ঝপঝপ করে প্রণাম করে আমার পাপ আর বাড়াবেন না: ইমন

সেই পোস্টে জ্যাকব লেখেন, ‘কাজের জায়গায় ঐশ্বরিয়ার সঙ্গে একটা ভাল দিন কাটল।’ তবে কী কাজ, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে বলিউডে নায়িকার ফেরার খবরে আনন্দিত ঐশ্বরিয়ার অনুরাগীরা, শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১০

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১১

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৩

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৪

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৫

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৬

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৭

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৮

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৯

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

২০

Design & Developed by: BD IT HOST