৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সরাসরি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ‘সরল’ কিন্তু কঠিন সমীকরণ

অনলাইন ডেস্ক : সমীকরণ সরল। বাংলাদেশকে জানুয়ারির সিরিজে খেলতে হবে নিজেদের সর্বোচ্চ দিয়ে। দরকার ২ জয়। কিন্তু কাজটা বেশ কঠিন। নিজেদের চেনা কন্ডিশনে না। প্রতিপক্ষের মাঠ থেকে ৩ ম্যাচের সিরিজে অন্তত দুই জয় পেতে হবে বাংলাদেশের মেয়েদের।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা বাংলাদেশ জয় পেয়েছে ৩-০ ব্যবধানে। ২০২১ সালে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করেছিল টাইগ্রেসরা। বেশ লম্বা এক অপেক্ষার পর এবারে তেমন এক জয়ের স্বাদ পেল তারা। আর তাতেই বিশ্বকাপের অনেকটা কাছে চলে গিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। নিজেদের ইতিহাসে প্রথমবার সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার অনেকটাই কাছাকাছি তারা।

আরও পড়ুনঃ   আইপিএল নিলামের শর্টলিস্টে আছেন যেসব বাংলাদেশি

২০২২ সাল থেকে শুরু হওয়া আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশ এই মুহুর্তে আছে ৭ম স্থানে। ৮ দল সরাসরি জায়গা করে নেবে ২০২৫ সালে ভারতে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপে। আর নিজেদের এই স্থান ধরে রাখতে বাংলাদেশের দরকার আর দুই জয়। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ওয়েস্ট ইন্ডিজ।

উইমেন্স চ্যাম্পিয়নশিপের এই চক্রে প্রতিটি দল চারটি হোম ও চারটি অ্যাওয়ে সিরিজ খেলেছে। বাংলাদেশ নিজেদের ৭ সিরিজ শেষে জয় পেয়েছে ৭ ম্যাচে। হেরেছে ৯ ম্যাচ। ১ ম্যাচ হয়েছে টাই আর ৪ ম্যাচ ছিল পরিত্যক্ত। নিজেদের শেষ তিন ম্যাচে বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সমীকরণ তাই একটিই। জিততে হবে উইন্ডিজ নারীদের বিপক্ষে সিরিজ।

আরও পড়ুনঃ   রাকাব পরিচালনা পর্ষদের ৫৮৫ তম সভা অনুষ্ঠিত

কাজটা যে মোটেই সহজ হচ্ছে না তাও জানা কথা। কদিন আগেই বিশ্বকাপে ক্যারিবিয়ান নারীদের কাছে শোচনীয় হার দেখতে হয়েছে বাংলাদেশকে। তার ওপর খেলতে প্রতিপক্ষের মাঠে, অচেনা এক কন্ডিশনে। প্রতিপক্ষের আছে টি-টোয়েন্টির বিশ্বকাপ জেতার নজিরও। তবে স্বস্তির বিষয়, এবারের চক্রে একেবারেই নাজুক অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে তারা আছে উইমেন্স চ্যাম্পিয়নশিপের নবম স্থানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

১০

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডানের বিদায়

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

১৩

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৫

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১৬

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

১৭

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

১৮

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST