২৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ট্রাম্প এখন নিরাপদ নন, আশা করি সতর্ক থাকবেন: পুতিন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপদ নন বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে ট্রাম্পকে নিরাপদে থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় দুই দিনের কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) শীর্ষ সম্মেলন শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে পুতিন এ মন্তব্য করেন।

পুতিন জানান, মার্কিন নির্বাচনী প্রচারণা যেভাবে হয়েছে, তাতে তিনি বিস্মিত। পুতিন মনে করেন, ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একেবারেই অসভ্য পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যার মধ্যে বারবার হত্যার চেষ্টাও রয়েছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে বহু ঘটনা ঘটেছে উল্লেখ করে পুতিন বলেন, আমার মতে, তিনি (ট্রাম্প) এখন নিরাপদ নন।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে স্টোরে বন্দুক হামলা, নিহত ৩

রাশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পকে একজন অভিজ্ঞ ও বুদ্ধিমান রাজনীতিবিদ হিসেবে প্রশংসা করে বলেন, তিনি আশা করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট সতর্ক থাকবেন এবং বিষয়টি বুঝবেন।

গত ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প হত্যাচেষ্টা থেকে বেঁচে যান। প্রায় ১৫০ মিটার দূর থেকে ছোড়া একটি গুলি তার কান ঘেঁষে বেরিয়ে যায়।

গত সেপ্টেম্বরে ফ্লোরিডায় ট্রাম্পের একটি গলফ কোর্সে হামলা চালানোর অভিযোগে রায়ান রাউথ নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ অ্যারিজোনার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যিনি ফেসবুকে ধারাবাহিক ভিডিও ছেড়ে ট্রাম্প ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন।

আরও পড়ুনঃ   পশ্চিম তীরে গাড়ি হামলায় দুই ইসরায়েলি সৈন্য নিহত: সেনাবাহিনী

পুতিন জানান, তিনি আরও অবাক হয়েছেন যে, ট্রাম্পের রাজনৈতিক বিরোধীরা রিপাবলিকানের পরিবার ও সন্তানদেরও টার্গেট করেছে।

তিনি এ ধরনের আচরণকে ‘বিদ্রোহী’ এবং ‘মার্কিন রাজনৈতিক ব্যবস্থার পতনের ইঙ্গিত’ বলে অভিহিত করেন। পুতিন বলেন, এমনকি অপরাধী গোষ্ঠীগুলোও এ ধরনের পদ্ধতি অবলম্বন করে না।

রুশ প্রেসিডেন্ট জানান, বাইডেন প্রশাসন রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্কের ক্ষেত্রে জটিলতা সৃষ্টির চেষ্টা করছে, এমন সম্ভাবনা তিনি উড়িয়ে দিতে পারছেন না।

পুতিন জোর দিয়ে বলেন, মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত, ভবিষ্যৎ প্রশাসনের সঙ্গেও।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১০

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১১

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১২

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৩

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৪

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৫

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৬

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৭

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৮

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৯

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

২০

Design & Developed by: BD IT HOST