২৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ক্যাডার বৈষম্য আমাদের বিষয়বস্তু না বলে আমরা তো চোখ, কান বন্ধ করে থাকতে পারি না: সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান

স্টাফ রিপোর্টার : জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী বলেছেন, ক্যাডার বৈষম্য আমাদের বিষয়বস্তু না বলে আমরা তো চোখ, কান বন্ধ করে থাকতে পারি না। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আমরা সরকারের কাছে কিছু মতামত দিতে পারি। ক্ষমতা আমার না, ক্ষমতা রাষ্ট্রের।

আজ (২৬ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা শেষে ‘এই কমিশন ক্যাডার বৈষম্য নিয়ে কাজ করবে নাকি জনপ্রশাসনকে জনবান্ধব করতে কাজ করবে’-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আবদুল মুয়ীদ বলেন, পুলিশের যে ক্ষমতা সেটাও আমার একার না, এটাও রাষ্ট্রের ক্ষমতা। এটার উদ্দেশ্য দুষ্টের দমন শিষ্টের পালন। সবারই সংশোধন এবং পরিবর্তন জরুরি কারণ এবারের বিপ্লবে সেই রকম কোনো কিছু হয়নি। কিন্তু এর পরে যদি কোনো বিপ্লব হয় তাহলে সেটা আরও ভয়াবহ হবে। মানুষ কিন্তু আগের মতো নেই। কোনো কিছু ঘটলে আর বসে থাকে না, মানুষ প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেÑ যেটা আগে ছিল না। মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় আমাদের সেই ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুনঃ   ১ বছরেই বিলিয়নিয়ার হয়ে রিয়াল মাদ্রিদের বিশ্বরেকর্ড, যেভাবে এত আয়

‘অতীতে দেখা গেছে, যে দল ক্ষমতায় থেকেছে তাদের পছন্দমত অনুগত অফিসাররা পদোন্নতি বা অন্যান্য সুযোগ-সুবিধা পেয়েছে, যারা সরকারবিরোধী মনোভাবাপন্ন হিসেবে বিবেচিত তারা পদ বঞ্চিত হয়েছে’- এমন তথ্য উপস্থাপন করে জনপ্রশাসনে বৈষম্য নিরসন এবং ইনসাফ কায়েমের ক্ষেত্রে এই কমিশন কী কাজ করবে- এ প্রশ্ন করা হলে জবাবে আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, আমি বিভিন্ন সরকারের অধীনে কাজ করেছি। আওয়ামী লীগ, বিএনপির অধীনে কাজ করেছি। আমি তো কোনো ব্যাপারে আপোষ করিনি, আমার তো কোনো সমস্যা হয়নি। আমি সচিব হয়েছি। এমবিবিএস ও ইঞ্জিনিয়ারিং পাশ করেও বিসিএসে যেতে পারে। তাকে তো নিষেধ করা হয়নি। অনেকেই বিসিএস প্রশাসনে যাচ্ছে।

আরও পড়ুনঃ   যে কারণে ডারবান টেস্টেও আলোচনায় আম্পায়ার সৈকত

এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং কমিশনের সদস্য ড. মো. মোখলেস উর রহমান, জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ডা. সৈয়দা শাহীনা সোবহান এবং মেহেদী হাসান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হূমায়ুন কবীর এবং জেলা প্রশাসক আফিয়া আখতার উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১০

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১১

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১২

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৩

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৪

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৫

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৬

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১৭

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

১৮

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

১৯

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST