৩১ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

চাচাতো ভাইদের কোদালের আঘাতে স্কুলশিক্ষকের মৃত্যু

অনলাইন ডেস্ক : নাটোরের নলডাঙ্গা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের সময় চাচাতো ভাইদের কোদালের আঘাতে মো. জিল্লুর রহমান (৪৮) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মো. হামিদ আলী (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরের দিকে উপজেলার চাঁদপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে জিল্লুর রহমান মাথায় প্রতিপক্ষ চাচাতো ভাইদের কোদালের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মক জখম হন। এ অবস্থায় তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। আর অন্যদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

নিহত জিল্লুর রহমান উপজেলার চাঁদপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তিনি নওগাঁর আত্রাই উপজেলার থল ওলমা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (মৌলভি) হিসেবে কর্মরত ছিলেন। গ্রেপ্তার মো. আহাদ আলী একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

আরও পড়ুনঃ   নারী শিক্ষার উন্নয়নে একসঙ্গে কাজ করার আশ্বাস এমপি মিলনের

নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনোয়ারুজ্জামান জানান, গত বৃহস্পতিবার জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ১০ জন আহত হয়েছেন‌। এদের মধ্যে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন মো. জিল্লুর রহমান। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি রামেক হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST