২৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বগুড়ায় কনস্টেবল পদে প্রক্সি পরীক্ষা: গ্রেপ্তার ১৬

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় পুলিশের কনস্টেবল পদে মৌখিক পরীক্ষা দিতে আসা চাকরি প্রার্থীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস করেছেন।

গতকাল রোববার বগুড়া পুলিশ লাইনস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে অপর চারজনকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–সৈকত মিয়া (১৯), জিসান ইসলাম (১৯), আব্দুল্লাহ আল রাকিব (২০), সিয়াম সরকার (১৯), রতন মিয়া (১৯), আবিদ হাসান (২০), হাসিবুল হাসান ফাইম (১৯), সামিউল ইসলাম সিয়াম (২০), মেহেদী হাসান (১৯), ফজলে রাব্বী (২০), ফুয়াদ আলী (২০) ও শাহীন আলম (১৯)। অপর চারজন হচ্ছেন–বুলবুল ইসলাম (৩১) ফজলুল কবির সোহাগ (৩৫) আতিকুল ইসলাম (২৯) ও রাসেল (২১)।

আরও পড়ুনঃ   বগুড়ায় হত্যা মামলায় পিপি কারাগারে

জানা গেছে, গত ১৪ অক্টোবর বগুড়ায় পুলিশের ৯৯ জন কনস্টেবল নিয়োগের জন্য ৮০৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে ১৭৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার জন নির্বাচিত হন।

গতকাল (রোববার) সকাল ১০টা থেকে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে জেলা পুলিশ সুপারের কাছে ১২ জনের কথাবার্তা অসংলগ্ন মনে হয়।

এ সময় তাদের পৃথক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং লিখিত পরীক্ষার খাতার সঙ্গে তাদের হাতের লেখা গরমিল পাওয়া যায়। পরে তারা স্বীকার করে যে, তারা দালালের মাধ্যমে ১৫ থেকে ১৮ লাখ টাকা চুক্তি করেছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

যার কারণে তাদের লিখিত পরীক্ষায় সশরীরে অংশ নিতে হয়নি। তাদের ছবি পরিবর্তন করে দালালের সংগ্রহ করা প্রার্থী প্রক্সি পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষায় তাদের পাস করানো হয়েছে।

ডিবির ইনচার্জ মোস্তাফিজ হাসান বলেন, ‘গ্রেপ্তার ১২ জন প্রার্থীর তথ্যমতে, রোববার রাতভর অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে চারজন দালালকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে দুইটি চেক ও ছয়টি ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের নামে পুলিশ লাইনসের পুলিশ পরিদর্শক মামুনুল হক বাদী হয়ে আজ সদর থানায় মামলা করেছেন। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST