২১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজনীতি থেকে দূরে থাকার কারণ জানালেন রাভিনা ট্যান্ডন

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। তার স্পষ্টবাদী বক্তব্যের জন্য নেটিজেনদের কাছে পরিচিত। সম্প্রতি, তার একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে এ অভিনেত্রী রাজনীতিতে প্রবেশ না করার কারণ ব্যাখ্যা করেছেন।

ভিডিওটি আবারও মানুষের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে এবং তার দেওয়া বক্তব্যটি অনেকেই শেয়ার করছেন। রাভিনা বলেছেন, ‘যেদিন আমি রাজনীতিতে নামব, তখন কেউ খুব শিগগিরই আমাকে গুলি করবে। আমি সত্যকে মিথ্যাতে পরিণত করতে পারি না।’

তিনি আরও বলেন, ‘আমি যা অপছন্দ করি তা আমার মুখে পরিষ্কারভাবে প্রকাশ পায় এবং তারপর আমি তার বিরুদ্ধে লড়াই করি। সততা সম্ভবত আজকের পৃথিবীর সেরা নীতি নয়, আর এজন্যই আমি রাজনীতিতে যেতে পারিনি।’

আরও পড়ুনঃ   মেসির সঙ্গে যেভাবে এমবাপের বিরোধ ‍শুরু, জানালেন নেইমার

রাভিনা জানান, একসময় তিনি রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে গুরুত্ব সহকারে চিন্তা করেছিলেন। তার ভাষ্যমতে, তিনি পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, এবং মুম্বাইসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক আসনের জন্য অফার পেয়েছিলেন, তবে তিনি সেগুলো প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, ‘এটা আমার জন্য খুব কঠিন হয়ে যেত। যদি আমি রাজনীতিতে যাই, আমার জন্য সেটা অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠত, কারণ আমি কখনোই মিথ্যা বলব না এবং আমি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলব।’

আরও পড়ুনঃ   সংঘাতের মাঝে পিএসএল নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিবৃতি

ভাইরাল হওয়া ভিডিওটি ২০২২ সালের যখন রাভিনা তার সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে একটি ইন্টারেক্টিভ সেশনে অংশ নেন। সেখানে ব্যবহারকারীরা তাকে প্রশ্ন করেছিলেন, তিনি কি রাজনীতিতে আসবেন।

বলিউডে আত্মপ্রকাশের পর থেকে রাভিনা ট্যান্ডন বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। ‘মোহরা’, ‘দিলওয়ালে’, ‘আতীশ’সহ আরও অনেক সুপারহিট ছবিতে তার অভিনয় দর্শকদের হৃদয় জয় করেছে। তার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল ‘পাথর কে ফুল’ সিনেমা, যা তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

১০

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

১১

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

১২

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

১৩

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৪

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৬

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

১৭

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

১৮

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

১৯

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

২০

Design & Developed by: BD IT HOST