২০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ওয়েস্ট-ইন্ডিজেও পাকিস্তানের মতো সাফল্য চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। তিন ফরম্যাটের কোনোটিতেই সুবিধা করতে পারছে না নাজমুল হোসেন শান্ত’র দল। ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে শোচনীয় হারের পর ঘরের মাঠেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা হোয়াইটওয়াশ হয়েছে। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজয়। এমন অবস্থাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গেছে টাইগাররা।

তিন ফরম্যাটের এই সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অ্যান্টিগায় শুরু হবে ২২ নভেম্বর। ক্যারিবীয়দের বিপক্ষে দীর্ঘতম সংস্করণের এই সিরিজে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। আর তাতে অনুপ্রেরণা পাকিস্তান সিরিজ। গত আগস্ট-সেপ্টেম্বরে বাবর-রিজওয়ানদের ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে শান্ত-সাকিবরা ইতিহাস গড়েছিল। এর আগে পাকিস্তানে কোনো টেস্ট জয়ের নজির ছিল না বাংলাদেশের।

আরও পড়ুনঃ   বিপিএল শুরু কাল, এখনো নিশ্চিত নয় সব দলের অধিনায়ক

ক্যারিবিয়ানদের বিপক্ষেও সেই সিরিজের প্রেরণা নিয়ে টেস্ট জয়ের কথা জানালেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। আজ (বুধবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। সেখানে বাংলাদেশ দলকে নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে রাজ্জাক বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে আমাদের ভালো প্রত্যাশাই থাকবে। অবশ্যই টেস্ট ম্যাচ জেতার চিন্তা, শুরু অন্তত করতে পারি টেস্ট ম্যাচ জিতব বলে।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের কথা টানলেন রাজ্জাক। সেই স্বপ্নের সিরিজ পুনরাবৃত্তি হোক এমনটাই চাওয়া সাবেক এই তারকা স্পিনারের, ‘সবসময় যে ক্লিক করে সেটা না। আমি আশা করব প্রত্যেকটা বিভাগ জ্বলে উঠবে। যেমন পাকিস্তানে স্বপ্নের মতো টেস্ট সিরিজ খেলেছি। আমি আশা করব ওয়েস্ট ইন্ডিজেও ওভাবেই খেলে দেশে ফিরব, বিশেষ করে টেস্ট সিরিজ।’

অ্যান্টিগায় ২২ নভেম্বর প্রথম টেস্ট এবং ৩০ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট। শেষ টেস্টের ভেন্যু জ্যামাইকা। এরপর দুই দল তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST