২০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে সীমাহীন দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন সচেতন রাজশাহীবাসী। আজ বুধবার সকালে পাসপোর্ট অফিসের সামনে সকাল ১১টা থেকে এ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী চলা কর্মসূচিতে রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসের নানা অনিময়-দুর্নীতি তুলে ধরেন বক্তারা।

বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে সরকারি অনেক অফিসে ঘুষ-দুর্নীতি বন্ধ হলেও রাজশাহী পাসপোর্ট অফিসে এখনো ঘুষছাড়া কোনো ফাইল নড়ে না। দালাল না ধরলে পাসপোর্ট হয় না। দালালদের মাধ্যে টাকা দিলে কারও পাসপোর্ট হয় না। নানা অজুহাতে হয়রানি করা হয়। মানুষকে জিম্মি করে অর্থ আদায় করা হয়। এর পেছনে পাসপোর্ট অফিসের চক্র জড়িত। তারা কৌশলে সেবাগ্রহীতাদের হয়রানি করতে থাকে নানা ভুল ধরে। এতে বাধ্য হয়ে সাধারণ মানুষ দালালদের কাছে যান। আর দালালরা সেই সুযোগে পাসপোর্ট প্রতি দেড়-দুই হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে। প্রতিদিন এ পাসপোর্ট অফিসের দালালদের মাধ্যমে অন্তত তিন-পাঁচ লাখ টাকা লেনদেন হয়ে থাকে। আর টাকা না দিলে এ অফিসে সাধারণ মানুষ পাসপোর্ট করতে পারেন না। তাদের দফায় দফায় নানা ভুল ধরে ঘুরাতে থাকেন অফিসের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা। এমনকি সাধারণ সেবাগ্রহীতাদের সঙ্গে অসাদারচারণও করা হয় হামেশায়। এতে ক্ষুব্ধ হয়ে এবং এ অফিসের উপপরিচালকের অপসারণের দাবিতে রাজশাহী নাগরিকরা রাস্তায় নেমেছেন বলেও জানান তারা।

আরও পড়ুনঃ   সংস্কারের আগে নির্বাচন চান না অলি আহমেদ

মাববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, আবু সাইদসহ প্রমুখ।

তবে রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজি খন্দকার বলেন, ’রাজশাহী পাসপোর্ট অফিসে কোনো অনিয়ম হয় না। কাগজপত্র ঠিক থাকলে কাউকে হয়রানি করার সুযোগ নাই। আর বাইরে কেউ কাউকে টাকা দিলে আমাদের কিছু করার নাই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১০

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১২

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৩

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১৫

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST