৩১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

সংস্কারের আগে নির্বাচন চান না অলি আহমেদ

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময়ে নির্বাচনের আগে সংস্কার চেয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অলি আহমেদ বলেন, সংস্কার হওয়ার আগে কোনো নির্বাচন হওয়া কোনো অবস্থাতেই বাঞ্ছনীয় না। সংস্কার সম্পন্ন করতে হবে। দেশের মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরিয়ে আনতে হবে।

আরও পড়ুনঃ   সারদায় প্রশিক্ষণরত ৬ এএসপিকে চাকরি থেকে অপসারণ

তিনি আরও বলেন, যারা হাসিনার পদলেহী ছিল তারা এখনও চাকরিচ্যুতি হয়নি, দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো তদন্ত শুরু হয়নি, একজন লোককে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করলে সমস্যার সমাধান হবে না।

অলি আহমেদ বলেন, যারা প্রকৃত পক্ষে দোষী, দেশের শত্রু, জনগণের শত্রু তাদের জেলে ঢুকাতে হবে, কঠোর ব্যবস্থা নিতে হবে। তা নাহলে এ দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না।

এখনও মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, কালকেও লুটেরাদের গাড়িগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য সাহায্য করেছে। শুধু পদচ্যুতিই যথেষ্ট নয়, এদের ধরিয়ে দিতে হবে, পুলিশে দিতে হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে র‌্যালি ও পথসভা

আমরা মুক্তিযোদ্ধা, আমরা ভারতীয় রিফিউজি ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধা না উল্লেখ করে অলি আহমেদ বলেন, আমরা যুদ্ধ করে মুক্তিযোদ্ধা হয়েছি। সুতরাং এ দেশের মানুষের জন্য আমাদের চেয়ে বেশি প্রেম আর কারো থাকতে পারে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST