১৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

এই প্রথম রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়ল ইউক্রেন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেওয়ার ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই এ পদক্ষেপ নিলো ইউক্রেনীয় বাহিনী।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার দিবাগত রাত ৩টা ২৫ মিনিটের দিকে রাশিয়ার মধ্য-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রায়ানস্কের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ৬টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী। সবগুলো ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা সম্ভব হয়েছে, তবে একটি ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশের জেরে ব্রায়ানস্কের একটি সামরিক স্থাপনায় আগুন ধরে গিয়েছিল।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১ হাজারতম দিন পূর্তি হয়েছে মঙ্গলবার। এই দিনেই প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইউক্রেন। এর আগেও অবশ্য রুশ ভূখণ্ডে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী, তবে সেগুলো ছিল রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী এবং ইউক্রেনের যেসব এলাকা বর্তমানে রুশ দখলে রয়েছে— এমন অঞ্চল। রাশিয়ার মূল ভূখণ্ডে ইউক্রেনীয় বাহিনীর হামলা ঘটল এই প্রথম।

আরও পড়ুনঃ   জিপিএ-৫ : ঢাকা বোর্ড এগিয়ে, পিছিয়ে সিলেট বোর্ড

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী— সবগুলোই যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক এটিএসিএমএস ক্যাটাগরির। অত্যাধুনিক প্রযুক্তির হওয়ায় এসব ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস করা কঠিন।

হামলায় অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে বলা হয়েছে, এই হামলার ‘যথাযথ’ এবং ‘সঙ্গতিপূর্ণ’ জবাব দেবে রুশ বাহিনী।

আরও পড়ুনঃ   বুক রিভিউ: ন্যায়বিচারের অন্বেষণে

এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করে যে তারা রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় একটি গোলাবারুদের গুদামে হামলা চালিয়েছে। তবে এই হামলায় এটিএসিএমএস ব্যবহার করা হয়েছে কি না, তা নিশ্চিত করেনি তারা।

মঙ্গলবার সকালে ইউক্রেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে কারচেভ শহরের একটি অস্ত্রাগারে হামলা করা হয়েছে। হামলার পর সেখানে ১২টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এদিকে আজ মঙ্গলবার একটি বিশেষ ডিক্রিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ডিক্রিতে বলা হয়েছে, প্রয়োজনে ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে রুশ বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST