১০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ডাবল সেঞ্চুরিতে পুরোনো আক্ষেপ ঘোচালেন অমিত

অনলাইন ডেস্ক : দেশের কয়েকটি ভেন্যুতে চলছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ। কক্সবাজার একাডেমি মাঠে চলছে চতুর্থ রাউন্ডের খেলা। সেখানে গতকাল প্রথম দিনেই খুলনার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সিলেটের উইকেটরক্ষক ব্যাটার অমিত হাসান। ১০৯ রান নিয়ে গতকাল দিন শেষ করেছিলেন সিলেটের এই অধিনায়ক।

এরপর আজ রোববার দ্বিতীয় দিনেও তার ব্যাট হেসেছে। খুলনার বোলারদের একের পর এক সীমানা ছাড়া করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। দিন শেষ করার ঘণ্টা দেড়েক আগে ব্যক্তিগত ২১৩ রান করে আউট হয়েছেন অমিত। ৪৫৫ বলের ইনিংসে ছিল ১৮টি চার ও ১টি ছক্কা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে প্রস্তাবিত কবরস্থান ও ঈদগাহ নির্মাণে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

কেবল অমিতেরেই নয়, এবারের জাতীয় লিগেও এটি প্রথম ডাবল সেঞ্চুরির ঘটনা। এর আগে অমিতের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ১৮৬। এমন ইনিংস শেষে সন্ধ্যায় মুঠোফোনে ঢাকা পোস্টকে তিনি নিজের অনুভূতি জানিয়েছেন। এমন ইনিংস আরও খেলার প্রত্যাশা অমিতের কণ্ঠে, ‘আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। ডাবল সেঞ্চুরি করলে স্বাভাবিকভাবেই ভালো লাগে। এটি আমার প্রথম, তবে শেষ নয়। চেষ্টা থাকবে যেখানেই খেলি না কেন দলের হয়ে যেন কনট্রিবিউট করতে পারি।’

এর আগে ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৬ রান করেছিলেন অমিত। সেই আক্ষেপ ঘোচালেন এবার, ‘আক্ষেপ ছিল আগে, সেবার ১৮৬ করেছিলাম, এবার ডাবল সেঞ্চুরি করতে পারলাম। বলতে পারেন আক্ষেপ ঘোচালাম অনেক দিনের। আমি সবসময় আমার প্রসেস অনুযায়ী খেলতে চাই। প্রসেস ঠিক থাকলে সবকিছু ভালো হবে ইনশা-আল্লাহ।’

আরও পড়ুনঃ   বিকেলে বিসিবির জরুরি সভা, দায়িত্ব নেবেন নতুন সভাপতি

প্রসঙ্গত, অধিনায়ক অমিতের ডাবল সেঞ্চুরিতে সিলেট ৭ উইকেটে ৪৯৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। তাদের হয়ে সেঞ্চুরি পেয়েছেন আসাদউল্লাহ-আল গালিব (১১৫), তবে ১ রানের জন্য আক্ষেপ নিয়ে ফিরেছেন পিনাক ঘোষ (৯৯)। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে এখন পর্যন্ত কেবল দুই ওভার খেলেছে খুলনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST