৩০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। তার নাম শুভমাল ওরফে বিল্লাল হোসেন (২৬)।

শনিবার (৩০ মার্চ) বিকেলে মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল এটিইউর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের টংগিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য শুভমালকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উগ্রবাদের কাজে ব্যবহৃত ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি সিমকার্ডসহ উগ্রবাদী কন্টেন্ট জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজধানীতে আবারও বাসে আগুন

তিনি আরও জানান, শুভমাল ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদকে পুঁজি করে বাংলাদেশের সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে নিজেদেরকে ও জনসাধারণকে সংগঠিত করার চেষ্টা করে আসছিল। এ লক্ষ্যে সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সক্রিয় সদস্য হয়ে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহার করে বিভিন্ন ভিডিও পোস্টের মাধ্যমে বক্তব্য প্রচার করছিল।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

এছাড়াও সে ‘আনসার আল ইসলাম’র নেতা জসিম উদ্দিন রাহমানীর উগ্রবাদী বিভিন্ন ছবি এবং ভিডিও প্রচার করে আসছিল।

গ্রেপ্তারের বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST