১৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না : প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক : অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বয়সে ১০ বছরের ছোট পপ তারকা নিক জোনাসকে বিয়ে করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছিলেন। তবে কটাক্ষকে কোনোদিনই নিজের জীবনে প্রভাব ফেলতে দেননি। এখন মেয়ে মালতীকে নিয়ে দারুণ সময় কাটছে এ তারকা দম্পতির।

তবে প্রিয়াঙ্কার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে নিকের ছিল একাধিক সম্পর্ক। যে সম্পর্কগুলো নিয়ে চর্চা সব থেকে বেশি তা হচ্ছে- মিলি সাইরাস, সেলেনা গোমেজ ও অলিভিয়া কুলপোর সঙ্গে।

আরও পড়ুনঃ   ‎নবীজীর সময়েও নারী অধিকার বিদ্যমান ছিল : ধর্ম উপদেষ্টা

যদিও একটি সম্পর্কও টেকেনি নিকের। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কাকে মন দিয়ে তার সঙ্গেই ঘর বাঁধেন পপ তারকা। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, তার বিন্দুমাত্র কোনও প্রভাব পড়েনি। অভিনেত্রীর কথায়, ‘এইসব বিষয়ে মাথা ঘামাই না, পাত্তাও দিই না।’

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাক্ষাৎকারের পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রী জানান, কখনও যদি তার স্বামী বিশ্বাসঘাতকতা করেন, তখন কী করবেন তিনি।

আরও পড়ুনঃ   আবার এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

অভিনেত্রীর কথায়, ‘আমি রেগে গেলে খুব চিৎকার করে কথা বলি। যদি জানতে পারি আমার স্বামী সত্যিই বিশ্বাসঘাতকতা করেছে তাহলে প্রথমেই হয়ত তার উপর খুব চিৎকার করব। তারপর ঠিক কী করব জানি না। রেগে গেলে মাথা ঠিক থাকে না আমার।’

শেষে প্রিয়াঙ্কা বলেন, ‘যদি তাকে খুব ভালোবাসি তবে, আরও একবার সুযোগ দেব। কারণ, আমি মনে করি, প্রতিটি মানুষের দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১০

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১২

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৩

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৪

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৫

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৬

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৭

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৯

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

২০

Design & Developed by: BD IT HOST