১৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় পুড়িয়ে মারতে রাতে খড়ের গাদায় আগুন দেয়ার অভিযোগ

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে পুড়িতে মারতে ঘরের পাশে খড়ের গাদায় আগুন দিয়েছেন এক ব্যক্তি। এরপর চিৎকার ও গালাগাল করে প্রতিপক্ষকে বলেছেন, ঘর থেকে বের হলেই তাঁদের ওই আগুনে পুড়িয়ে মারা হবে। পরে অবশ্য প্রতিবেশীরা এসে সে আগুন নেভান। শুক্রবার রাতে উপজেলার গণিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাধাইমুড়ি গ্রামের কৃষক ইদ্রিস আলীর সঙ্গে প্রতিবেশী বেলাল উদ্দিনের জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে মাঝেমধ্যে হুমকির ঘটনাও ঘটেছে। শুক্রবার সকালে এ নিয়ে বাগবিন্ডার এক পর্যায়ে ইদ্রিস আলীর পরিবারকে পুড়িয়ে মারার হুমকি দেন বেলাল উদ্দিন। এরপর রাত সাড়ে ১১টার দিকে ইদ্রিস আলীর ঘরসংলগ্ন খড়ের গাদার পালায় আগুন ধরিয়ে দেন বেলাল। আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা ছুটে এলে তাঁদের আগুন নেভাতে বাধা দেন বেলাল। এ সময় তিনি চিৎকার করে ইদ্রিসের ঘরে থাকা লোকজনকে বেরিয়ে আসতে বলেন। আর বের হলেই তাঁদের পুড়িয়ে মারা হবে বলে চিৎকার করতে থাকেন। পরে ওই ঘর থেকে লোকজন বেরিয়ে এসে ও প্রতিবেশীরা মিলে খড়ের গাদার আগুন নেভান। সে সময় বেলাল উদ্দিনও ঘটনাস্থল ত্যাগ করেন।
কৃষক ইদ্রিস আলী অভিযোগ করেন, বেলাল উদ্দিন সকালে হুমকি দিয়ে রাতে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করবেন, তা তিনি বিশ্বাস করতে পারছেন না। যেভাবে আগুন দিয়েছেন, তাতে আরেকটু দেরি হলেই আগুন ঘরে ছড়িয়ে পড়ত। প্রতিবেশি সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম বলেন, আগুন জ্বলতে দেখে তাঁরা দ্রæত ছুটে এসেছেন। প্রথমে পরিবারটিকে উদ্ধার করেন। আর কিছু সময় পার হলেই আগুন বাড়িতে ছড়িয়ে পড়ত। খড়ের গাদার পাশেই বেলাল উদ্দিনকে চিৎকার করে প্রতিপক্ষকে গালাগাল করতে দেখেছেন।

আরও পড়ুনঃ   ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

অভিযোগের বিষয়ে কথা বলতে বেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর ছেলে হৃদয় হোসেন বলেন, তাঁর বাবা কাজটি ঠিক করেননি। এর আগে এসব কর্মকান্ডের জন্য পরিবারের পক্ষে বাবাকে পুলিশে দেওয়া হয়েছিল। চার মাস কারাভোগের পর বেরিয়ে এসেছেন।

আরও পড়ুনঃ   আগামী একশ’ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, সকালে এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST