১৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কলকাতায় বাংলাদেশিকে পাঁচ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাঁকে এই কারাদণ্ড দেয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কারাদণ্ড পাওয়া ওই বাংলাদেশির নাম রবিউল ইসলাম। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তাঁর বিরুদ্ধে বাতিল হওয়া ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা ও ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টের আওতায় মামলা ছিল।

আরও পড়ুনঃ   রাসিক মেয়র নিয়ে অপপ্রচারের নিন্দা উলামা কল্যাণ পরিষদের

আদালত এই মামলায় রবিউল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানাও করেছে। ২০২১ সালের আগস্টে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স থেকে মামলাটি হাতে নেয় জাতীয় তদন্ত সংস্থা এনআইএ।

রবিউল ইসলাম ছিলেন এই মামলা অভিযুক্ত পাঁচজনের একজন। এনআইএ—এর চার্জশিটে বলা হয়েছে, জেএমবির ভারতের বিরুদ্ধে করা ষড়যন্ত্রে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তদন্তে জানা যায়, রবিউল ইসলাম অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তিনি ভারতে যুদ্ধ বাধানোর ষড়যন্ত্র করেছিলেন। তরুণদের প্রলুব্ধ করে সংগঠনে যুক্ত করার কাজে লিপ্ত ছিলেন তিনি।-আজকের পত্রিকা

আরও পড়ুনঃ   সাকিবকে নিয়ে আবারো বিস্ফোরক মন্তব্য শেবাগের

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১০

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১১

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১২

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৪

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৫

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৮

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১৯

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST