১২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী কলেজের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগকে নিয়ে প্রচারণায় তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার : রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ ভয়ঙ্কররুপে ফিরে আসবে’ বার্তা প্রচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে ৪ সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। সোমবার রাতে কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত রবিবার বিকেলে ‘বাংলাদেশ ছাত্রলীগ আবারও আসবে ভয়ংকর রূপে, সাবধান’ লেখাটি ভেসে ওঠে কলেজের ডিজিটাল বোর্ডে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনা শুরু হলে রাতেই কলেজ কর্তৃপক্ষ এই কমিটি গঠন করে।

আরও পড়ুনঃ   অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্যমন্ত্রী

চার সদস্যের কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মতিন। অন্য তিনজন সদস্য হলেন—ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বারিক মৃধা এবং আইসিটি বিভাগের প্রভাষক আর এম ইমতিয়াজ আলম।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে রাজশাহীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। যে নাম ওই বোর্ডে দেখা গেছে সেই নামের একটি ফেসবুক আইডিও আমরা পেয়েছি। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা এরই মধ্যে বোয়ারিয়া থানায় একটি জিডিও করেছি। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

আরও পড়ুনঃ   বিরোধীতা সত্ত্বেও ইমরান খানের নামে স্টেডিয়াম নামকরণের সিদ্ধান্ত

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্বার বলেন, ‘ভীতি সঞ্চার করা ছাড়া আওয়ামী লীগের দাঁড়ানোর শক্তি নেই। এই ঘটনায় যারা জড়িত, তাদের শনাক্ত করে বিচারের আওতায় নিতে আসতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST