৩ মে ২০২৬
অনলাইন সংস্করণ

অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্যমন্ত্রী

রোববার (০৩ মে) তথ্য ভবন মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬’ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে অংশীজনদের নিয়ে একটি পরামর্শক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। রোববার (০৩ মে) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর।

রোববার (০৩ মে) ঢাকায় তথ্য ভবন মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬’ উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ প্রস্তাব করেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে গণমাধ্যম একটি জটিল বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ ও সংকটপূর্ণ অঞ্চলে সাংবাদিকদের জীবনঝুঁকি যেমন বেড়েছে, তেমনি ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারে তথ্য প্রবাহের চরিত্রও দ্রুত বদলে যাচ্ছে। ফলে গণমাধ্যমকে ঘিরে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যা মোকাবিলায় প্রচলিত চিন্তাধারা দিয়ে আর এগোনো সম্ভব নয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটেও গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার সেই অবস্থান থেকে একটি স্বাধীন, শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে চায়।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে দুটি আসনে মনোনয়নপত্র জমা ১৪ প্রার্থীর

গণমাধ্যম কমিশন প্রসঙ্গে মন্ত্রী বলেন, অংশীজনদের সমন্বয়ে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে, যারা একটি গ্রহণযোগ্য ও কার্যকর গণমাধ্যম কমিশনের কাঠামো নির্ধারণে কাজ করবে। তিনি জানান, সম্পাদক পরিষদ, সাংবাদিক সংগঠন, গণমাধ্যম মালিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, সরকার গণমাধ্যমের ওপর কোনো ধরনের হস্তক্ষেপে বিশ্বাস করে না। তিনি নির্ভীক, বস্তুনিষ্ঠ ও পক্ষপাতহীন সাংবাদিকতার প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ডিজিটাল যুগে ভুয়া তথ্য ও অপতথ্যের বিস্তার মোকাবিলায় তিনি প্রতিটি গণমাধ্যমে শক্তিশালী ফ্যাক্ট-চেকিং মেকানিজম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তথ্য যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয় এবং এ ক্ষেত্রে প্রতিষ্ঠানভিত্তিক কাঠামো গড়ে তোলা জরুরি।

মন্ত্রী আরও বলেন, গণমাধ্যম কেবল একটি ব্যবসা বা শিল্প নয়; এটি রাষ্ট্র ও সমাজের ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই এই খাতকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও পৃষ্ঠপোষকতা দেওয়া হবে।

আরও পড়ুনঃ   বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা।

আলোচনায় সভায় আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সভাপতি ও মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো’র মহাসচিব ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম।

এর আগে সকালে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়। অফিসার্স ক্লাব থেকে শুরু হয়ে র‍্যালিটি তথ্য ভবনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST