২৯ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

ফরিদপুরে মানবপাচার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : লিবিয়া হয়ে ইতালি নেওয়ার কথা বলে নির্যাতনের ঘটনায় মানবপাচার মামলায় ফরিদপুরের সালথা উপজেলার শাকিল হোসাইন (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাকিল হোসাইন সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামের বাসিন্দা। তিনি সালথা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। মানবপাচার দলের প্রধান অভিযুক্ত মুকুল ঠাকুরের জামাতা তিনি।

বিকেলে সালথা থানার মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান।

ওসি বলেন, মুক্তিপণের দাবিতে লিবিয়ায় শাকিল মিয়াকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হওয়ায় সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় শাকিল মিয়ার বাবা টিটুল মিয়া বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে মানবপাচার দমন আইনে সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পর শুক্রবার সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে এজারনামীয় আসামি শাকিল হোসাইনকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   দুদক সংস্কার কমিশনের সদস্য হলেন লালপুরের মেয়ে পুতুল

ওসি মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, শাকিল হোসাইন এই মামলার প্রধান আসামি মুকুল ঠাকুরের জামাতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল হোসাইন অনেক তথ্য দিয়েছেন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল ) মো. আছাদুজ্জামান বলেন, লিবিয়ায় শাকিল মিয়ার ওপর নির্মম নির্যাতনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। শুক্রবার বিকেলে মানবপাচার মামলায় গ্রেপ্তার হওয়া শাকিল হোসাইনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল শনিবার (৩০ মার্চ) আদালতে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানানো হবে।

সালথা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান বলেন, শাকিল হোসাইন সালথা উপজেরা ছাত্রলীগের আট নম্বর সহসভাপতি। যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে অভিযোগটি আমরা উপজেলা ছাত্রলীগ তদন্ত করে এ সংক্রান্ত প্রতিবেদন জেলা ছাত্রলীগের কাছে পাঠাব। এ বিষয়ে জেলা ছাত্রলীগ যে সিদ্ধান্ত দেবে তা আমরা মেনে নেব।

আরও পড়ুনঃ   রাজশাহী-১ আসনে চূড়ান্ত লড়াই বিএনপি-জামায়াতের

প্রসঙ্গত, অভাবের সংসারে পরিবারের মুখে একটু হাঁসি ফোটাতে পড়াশোনা বাদ দিয়ে চার মাস আগে প্রতিবেশী মুকুল ঠাকুর নামে এক দালালের মাধ্যমে ১২ লাখ টাকার বিনিময়ে ইতালির উদ্দেশ্য রওয়ানা হন সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের দিনমুজুর মো. টিটুল মিয়ার একমাত্র ছেলে শাকিল মিয়া। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। দুই ভাইবোনের মধ্যে শাকিল বড়। শাকিলকে লিবিয়ায় নিয়ে বেশ কয়েকদিন ধরে আটকে রেখে দালালরা আরও ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নির্মম নির্যাতন চালাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST