১২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বগুড়ায় নিজ বাড়ির উঠানে পড়ে ছিল বৃদ্ধের গলাকাটা লাশ

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার নিজ বাড়ির উঠান থেকে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া (বি-ব্লক) এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম আবুল কালাম ওরফে কালা মিয়া (৭৫)। তিনি ওই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী জাহানারা বেগম (৬৫) আজকের পত্রিকাকে বলেন, রাতে তিনি স্বামীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন। শেষ রাতের দিকে টয়লেটে যাওয়ার জন্য বাইরে বের হন কালা মিয়া। তিনি ঠিকমতো চোখেও দেখতেন না। ফজরের আজানের সময় দেখেন তাঁর স্বামী বাড়ি ফেরেননি। পরে বাড়ির অন্য সদস্যদের নিয়ে বাইরে বের হতেই দেখতে পান তাঁর স্বামীর গলাকাটা লাশ উঠানে পড়ে আছে।

আরও পড়ুনঃ   চতুর্থ বিয়ের কথা নিয়ে তর্ক, ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

জাহানারা আরও বলেন, জমি নিয়ে তাদের এক গোষ্ঠীর সঙ্গে বিরোধ চলছে। এর জেরে তাঁর স্বামীকে হত্যা করা হতে পারে।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম সাংবাদিকদের বলেন, ‘নিহতের পরিবার এবং আশপাশের মানুষের সঙ্গে কথা বলেছি। তদন্ত চলছে। এখনই কিছু বলতে পারছি না।’

আরও পড়ুনঃ   নগরীতে অপহরণ ও ধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST