১১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

একদিনে রেকর্ডসংখ্যক ব্যক্তির নাগরিকত্ব বাতিল করছে কুয়েত

অনলাইন ডেস্ক : বিভিন্ন অপরাধমূলক তৎপরতার সঙ্গে সংশ্লিষ্টতা এবং জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব অর্জনের জেরে ৯৩০ জন ব্যক্তির নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত। এই ব্যক্তিদের সবাই অভিবাসী হিসেবে দেশটিতে গিয়েছিলেন।

কুয়েতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী ফাহাদ আল ইউসেফ আজ সোমবার এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি বলেছেন, গত বৃহস্পতিবার এই ৯৩০ জনের নাগরিকত্ব বাতিল সংক্রান্ত যাবতীয় নথি চূড়ান্ত করে মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। সভার পরবর্তী বৈঠকে সেসবকে পর্যালোচনা ও অনুমোদন শেষে স্বাক্ষর করা হবে।

নথিপত্র স্বাক্ষর হওয়ামাত্র নাগরিকত্ব বাতিল হবে তাদের। বস্তুত দেশটির ইতিহাসে এই প্রথম একদিনে এতসংখ্যক ব্যক্তির নাগরিকত্ব বাতিল হচ্ছে। এর আগে গত ২০ অক্টোবর একদিনে ৪৮৯ জন ব্যক্তির নাগরিকত্ব বাতিল করেছিল কুয়েতের সরকার। এতদিন পর্যন্ত এটিকেই এক দিনে সর্বোচ্চসংখ্যক ব্যক্তির নাগরিকত্ব বাতিলের রেকর্ড বলে ধারণা করা হচ্ছিল।

আরও পড়ুনঃ   ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহর ব্যাপক হামলা

সোমবারের ব্রিফিংয়ে ফাহাদ আল ইউসেফ বলেন, “নথিতে যাদের নাম এসেছে, তারা প্রত্যেকেই কুয়েতের আইন অনুসারে বড় মাত্রার অপরাধী। যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতেও অপরাধমূলক তৎপরতা চলতে থাকবে এবং এটা আমরা হতে দিতে পারি না।”

তবে তিনি জানিয়েছেন, যাদের নাগরিকত্ব বাতিল হচ্ছে বা হওয়ার মুখে রয়েছে— তারা চাইলে সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আবেদন করতে পারবেন। এ লক্ষে ইতোমধ্যে নাগরিকত্ব সংক্রান্ত জেনারেল ডিরেক্টোরেটের অধীনে একটি কমিটি গঠন করা হয়েছে এবং নাগরিকত্ব বাতিলের শিকার ব্যক্তিরা চাইলে নির্দিষ্ট সময়েসীমার মধ্যে আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ   পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করব, বলছেন ট্রাম্প

“আমরা কারো সঙ্গে অবিচার করতে চাই না। আমরা শুধু চাই কুয়েত এবং কুয়েতের জনগণের নিরাপত্তা।”

মাত্র ১৭ হাজার ৮১৮ বর্গকিলোমিটার আয়তনের দেশ কুয়েতের জনসংখ্যা ৪৯ লাখ। এ জনসমষ্টির অর্ধেকেরও বেশি অভিবাসী এবং তাদের অনেকেই দেশটির নাগরিকত্ব নিয়েছেন।

তবে অভিবাসীদের সংখ্যা বাড়তে থাকায় কুয়েতের আদি অর্থাৎ আরব বংশোদ্ভূত নাগরিকরা সংয়খ্যালঘু ও কোনঠাসা অবস্থায় পৌঁছাচ্ছেন বলে মনে করছে দেশটির সরকারি প্রশাসন। এ কারণে গত দু-তিন বছর ধরে অবৈধ অভিবাসীদের প্রতি দেশটির সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। গত দু’বছরে শত শত অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST