১১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

উপদেষ্টা পরিষদে ‘ফ্যাসিবাদের দোসর’, ঢাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক : অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা থেকে ফ্যাসিবাদের দোসররদের অপসারণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানায় প্ল্যাটফর্মটির। এর আগে একই দাবিতে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বিক্ষোভ সমাবেশ করে একদল শিক্ষার্থী। বিক্ষোভে শিক্ষার্থীরা জানান, উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগের দোসরদের দেওয়া হচ্ছে। চট্টগ্রাম অঞ্চল ও এনজিওবাদী লোকদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে বৈষম্য করা হচ্ছে। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা নিয়োগ কোন ক্যাটাগরিতে হয় জানতে চান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আরও বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যাদের সমর্থন ছিল না, তারা কীভাবে জায়গা পেয়েছে। জুলাই-আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সমর্থন দিতে গণভবনে ছিল, তারা কেমনে নিয়োগ পায়! নতুন শপথ নেওয়া ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা সরওয়ার ফারুকীকে দ্রুত অপসারণ করতে হবে। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আপনারা (সরকার) শিক্ষার্থী, নাগরিক, শ্রমিক-জনতার সঙ্গে মশকরা বন্ধ করেন। আপনারা বিপদে পড়বেন। শিক্ষার্থীরা তাজা রক্ত দিয়ে অভ্যুত্থান করেছেন। তাদের সঙ্গে আলোচনা না করে এই নিয়োগ দিয়েছেন। যারা ফ্যাসিবাদের নুন খেয়েছে, আমরা কোনো ফর্মেটেই তাদের পুনর্বাসন দেখতে চাই না। উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের লড়াইয়ের ইতিহাস আমরা জানতে চাই। সমঝোতার ভিত্তিতে যদি তাদের নিয়োগ দেওয়া হয়, তাহলে আপনারা ছাত্র-জনতার সঙ্গে প্রতারণা করছেন।’ সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ‘আমাদের অবহিত না করে গতকাল ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে যদি চলতে থাকে, আমরা নতুন সরকার গঠন করতে বেশি সময় লাগবে না। ২৪ এর গণ-অভ্যুত্থান রক্ষা করতে আমরা রক্ত দিয়ে মাঠে থাকব। এ বিপ্লব আমরা নষ্ট করতে দেব না, নষ্ট হতে দেব না।’ মানববন্ধনে আরও বক্তব্য দেন সমন্বয়ক আব্দুল কাদের, কানিস ফাতেমা, রাফিদ হাসান সাফওয়ান, রিফাদ রশীদ, তরিকুল ইসলাম, হাসিব আল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST