১১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি শক্তিশালী করার আহবানে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের বিবৃতি

সংবাদ বিজ্ঞপ্তি : আমরা বেসরকারি সংস্থা সমুহের প্রতিনিধিরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, তামাক কোম্পানিগুলো প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের বিরোধীতার সাথে সাথে, সিগারেট কোম্পানিগুলো ই-সিগারেট, ভেপিং নিষিদ্ধের বিরুদ্ধে জোর প্রচারণা চালাচ্ছে। তামাক কোম্পানিগুলো বেপরোয়াভাবে ক্ষতিকর এই পণ্যের প্রচার- প্রচারণার মাধ্যমে তরুণ প্রজন্মকে সিগারেটে ও ই-সিগারেটে আসক্ত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। কোম্পানিগুলোর পৃষ্ঠপোষকতায় নাটক, সিনেমায় জনপ্রিয় অভিনয় শিল্পীদের ধূমপান প্রদর্শন আশঙ্কাজনক হারে বেড়েছে। বর্তমানে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের ধূমপানে উৎসাহিত করতে ধূমপানসহ তামাকজাত দ্রব্যের ব্যবহারের দৃশ্য দেখানো হচ্ছে । এছাড়া দেশের শিশু-কিশোর ও তরুণদের ধূমপানে আকৃষ্ট করতে তামাক কোম্পানি রেষ্টুরেন্টে তৈরি করছে ধূমপানের স্থান। ভেপিং বা ই-সিগারেট (বাংলাদেশে এখনো সেভাবে যার ব্যবহার নেই) ব্যবহারের জন্য তৈরি করেছে ভেপিং মেলা। সিগারেট কোম্পানি ব্যবসার জন্য অর্থনীতির নামে হাজার কিশোর তরুণদের স্বাস্থ্য ধ্বংসের খেলায় লিপ্ত। বাংলাদের প্রায় ৪৯% জনগোষ্ঠী তরুণ। শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের রক্ষায় এখনই আইনী বাধ্যবাধকতার মাধ্যমে ই-সিগারেট আমদানি, রপ্তানি, পরিবহন, বিক্রয়, বিতরণ, সংরক্ষণ, এবং বিজ্ঞাপন নিষিদ্ধ করা উচিৎ।

আরও পড়ুনঃ   ছাত্ররা নিজেরাই দল গঠন করবে: ড. ইউনূস

আমরা আরো লক্ষ্য করেছি যে, তামাক কোম্পানিগুলো প্রচার করছে আইন প্রণয়ন বা শক্তিশালী করা হলে সরকারের রাজস্ব কমে যায়। প্রকৃতপক্ষে ২০০৫ সালে বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে আইন প্রণয়ন এবং ২০১৩ সালে আইন সংশোধন হবার পর এসময়কালে তামাক হতে রাজস্ব প্রায় ১১গুণ বৃদ্ধি পেয়েছে এবং তামাকের ব্যবহারও কমে এসেছে। সুতরাং এটি প্রমাণিত যে, আইন প্রণয়ন করা হলে তামাকের ব্যবহার কমে কিন্তু সরকারের রাজস্ব কোনভাবেই কমে না। বরং সিগারেট কোম্পানিগুলোর বিভিন্ন কৌশলে রাজস্ব ফাঁকির কারণে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুসারে তারা সর্বোচ্চ খুচরা ‍মূল্যে সিগারেট বিক্রি না করে ফাঁকি দিচ্ছে প্রায় ৫০০০ কোটি টাকা রাজস্ব ।

আরও পড়ুনঃ   বাগমারার সাবেক এমপি এনামুল কারাগারে

দেশের ৭০ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ । অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ তামাক। সিগারেট সেবনের কারণে দেশে প্রতিবছর অকালে প্রাণ হারায় ১ লক্ষ ৬১ হাজার মানুষ। এমতাবস্থায় নতুন বাংলাদেশে গড়ার যাত্রায় জনস্বাস্থ্য রক্ষায় চেষ্টাকে অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া জরুরী। প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে সিগারেট কোম্পানিগুলোর উপর উচ্চ হারে অধিক কর আরোপের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি এবং তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে যুব সমাজকে রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণের আহবান জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে : এমপি মিলন

কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি : ভূমিমন্ত্রী মিনু

‘উদ্ভাবনী প্রযুক্তিতে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে’

লালপুরে দিনব্যাপী জামায়াতের শিক্ষা শিবির

প্রধানমন্ত্রী জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছে : ভূমিমন্ত্রী মিনু

রামেক হাসপাতালের ১২০০ শয্যায় ৩৫০০ রোগী

গাজীপুরে ৫ জনকে গলাকেটে হত্যা

‘সাংবাদিক সমাজের উন্নয়নে’ পুকুর খননের আবদার

চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি

১০

রবীন্দ্রনাথের গান-কবিতা শুনে মনে হয় তিনি একজন দার্শনিক : মির্জা ফখরুল

১১

শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন

১২

নগরীতে ড্রেন পরিস্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

জাতিসংঘ ফোরামে বাংলাদেশ : নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান

১৪

রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী, শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

১৫

এলজিআরডি মন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৬

সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন ফয়েজুল কবির

১৮

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৯

ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন

২০

Design & Developed by: BD IT HOST