১৭ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

উষার কষ্টার্জিত জয়, সহজেই পয়েন্ট পেল মোহামেডান

অনলাইন ডেস্ক : প্রিমিয়ার হকি লিগে আজ নিজ নিজ ম্যাচে জিতেছে মোহামেডান ও উষা ক্রীড়া চক্র। দিনের প্রথম ম্যাচে মওলানা ভাসানী স্টেডিয়ামে মোহামেডান ১১-১ গোলে দিলকুশাকে পরাজিত করে। পরের ম্যাচে উষা ৩-২ গোলে বাংলাদেশ পুলিশকে হারায়।

মোহামেডান বড় ব্যবধানে জিতলেও উষার জয় পেতে হয়েছে অনেক কাঠখড় পুড়িয়ে। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ এবং পাল্টাপাল্টি গোলে জমে ওঠে ম্যাচ। প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টারে নয় মিনিটে গোল করে ঊষা। পেনাল্টি কর্নার থেকে পুরান ঢাকার দলকে এগিয়ে দেন মোহাম্মদ শারিক।

আরও পড়ুনঃ   পুঠিয়া ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

মধ্য বিরতির পরপরই ম্যাচে সমতা আনে পুলিশ। পুলিশের দীপক পেনাল্টি কর্নার থেকে গোল করেন। সমতা আসার পরের মিনিটেই আবার উষা লিড নেয়। অনিকেত পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন। ঐ কোয়ার্টারে আবার সমতা আনে পুলিশ। ইহতিসাম আসলামের দারুণ এক ফিল্ড গোলে আবারো সমতায় ফেরে পুলিশ। তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে তৈয়বের গোলে আবার এগিয়ে যায় উষা। শেষ কোয়ার্টারে আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে উষা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো

মোহামেডানের ম্যাচটি অবশ্য একপেশে হয়েছে। মোহামেডানের বড় জয়ে হ্যাটট্রিক করেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি এবং মালয়েশিয়ান ফয়জাল বিন সারি। মোহামেডানের ১১ গোলের বাকি পাঁচ গোল একজন করে করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST