১১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘বয়কট ভারত’, পাকিস্তানে খেলতে না গেলে কঠোর সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ভারত। তাদের দাবি, হাইব্রিড মডেল তথা ভারতের ম্যাচগুলো যেন সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এমন সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের গণমাধ্যমে দাবি, ভারতকে ছাড়াই আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা ভাবছে পিসিবি। শুধু তাই নয়, ভবিষ্যতে ভারতের সঙ্গে যে কোনো টুর্নামেন্টে না খেলার মতো কঠোর সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

আজ (সোমবার) চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে পাকিস্তানে পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠানও বাতিল করেছে আইসিসি। সেই অনুষ্ঠানে আকর্ষণীয় এই মেগা ইভেন্টের সূচি নিয়ে আলোচনা করার কথা ছিল। অনুষ্ঠানটি হওয়ার মধ্য দিয়ে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ১০০ দিনের কাউন্টডাউনও শুরু হতো।

ভারতের আপত্তির মুখে সূচি নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী– আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত পাকিস্তানের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ৮ দলের এই টুর্নামেন্ট।

আরও পড়ুনঃ   কোপার কোয়ার্টারে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কে

জিও নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, ভারতের দল না পাঠানোর সিদ্ধান্ত আইসিসিকে মেইল বরাতে জানিয়েছিল বিসিসিআই। পরে আইসিসি সেটি অবহিত করেছে পিসিবিকে। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এবার কঠোর হতে যাচ্ছে পাকিস্তান। ভারতকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্তের কথা আইসিসির মাধ্যমে জানিয়ে দেওয়ার কথা ভাবছে মহসিন নাকভীর বোর্ড।

দেশটির গণমাধ্যমে দাবি, ভবিষ্যতে ভারতের সঙ্গে যে কোনো টুর্নামেন্টে ক্রিকেট ম্যাচ না খেলার মতো কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান। এ বিষয়ে সরকার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একজন জানিয়েছেন, ‘কোনো টুর্নামেন্টেই আমরা ভারতের সঙ্গে খেলব না, যতক্ষণ না ওরা পাকিস্তানে এসে খেলতে চাইবে।’

মোটকথা ভারতকে বেকায়দায় ফেলতে সবরকম ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর মধ্যে আছে আইনি ব্যবস্থা এবং বাদ যাচ্ছে না অলিম্পিক গেমসও। ২০৩৬ অলিম্পিক আয়োজনে মরিয়া ভারত কদিন আগে আগ্রহ প্রকাশ করে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে (আইওসি) চিঠি পাঠিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বিদের এমন সিদ্ধান্তেও বাগড়া দেবে পাকিস্তান। দেশটির সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভারত সরকারের আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টকে রাজনীতিকরণ নিয়ে আইওসির কাছে বক্তব্য তুলে ধরবে তারা।

আরও পড়ুনঃ   রাজশাহী বিভাগীয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে জামায়াত

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ পর্যন্ত। আট দলের অংশগ্রহণে এসব ম্যাচ পাকিস্তানের করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলছে না ভারত। এমনকি গত বছর পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলার বিষয়ে আপত্তি জানায় বিসিসিআই। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আায়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST