১০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মদ থেকে খারাপ মানুষ, এই শীতেই সব বদঅভ্যাস ছাড়ছেন মালাইকা

অনলাইন ডেস্ক : অবসাদে ভুগছেন অর্জুন কাপূর, নিজেই স্বীকার করেছেন সে কথা। রীতিমতো মনোবিদের কাছে যেতে হচ্ছে তাকে। ভাল নেই মালাইকাও! পরিস্থিতি কঠিন। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেই জীবনকে আরও রোমাঞ্চকর করে তুলতে নিজেকে নিত্য নতুন চ্যালেঞ্জ দিচ্ছেন অভিনেত্রী।

পাঁচ বছর একে অপরের সঙ্গে ছিলেন তারা। বিচ্ছেদ নিয়ে সম্প্রতি অর্জুনই ঘোষণা করেন তিনি এখন ‘সিঙ্গেল’। তারপর থেকেই নানা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন নিজেদের অবস্থা। প্রায়ই রহস্যময় পোস্ট করেছেন দু’জনে।

সম্প্রতি মালাইকা নিজের পোস্টে লিখেছেন, ‘কঠিন পরিস্থিতিই জীবনে বাঁচার রসদ বাড়িয়ে তোলে। এই কঠিন পরিস্থিতিগুলো পেরিয়ে যেতে পারলেই জীবন আরও সুন্দর হয়ে ওঠে।’

আরও পড়ুনঃ   শাকিবকে বিয়ে নিয়ে মুখ খুললেন ডাক্তার মিষ্টি জান্নাত

সামনে শীতকাল আসছে। এই শীতে মদ থেকে দূরে থাকতে চান মালাইকা। একইভাবে জীবন থেকে দূরে রাখতে চান খারাপ মানুষের সঙ্গ। বরং আটটি চ্যালেঞ্জ দিলেন নিজেকে। মালাইকা একটি পোস্ট করেন, সেখানেই প্রতিশ্রুতিবদ্ধ হন তিনি এই নভেম্বর মাসজুড়ে কী কী করবেন।

মদ ত্যাগ করবেন, দিনে আট ঘণ্টা ঘুমাবেন, একজন প্রশিক্ষক নেবেন, প্রতিদিন শরীর চর্চা করবেন, প্রতিদিন দশ হাজার সিঁড়ি ভাঙবেন, সকাল ১০টার আগে খাবার খাবেন না, প্যাকেটজাত খাবার বর্জন করবেন ও রাত ৮টার আগে রাতের খাবার খাবেন। জীবন থেকে খারাপ মানুষদের বাদ দেবেন। মালাইকার এই পোস্ট নিয়ে ইতোমধ্যেই চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ   প্রেম করতে ১ কোটি ২৫ লাখ টাকার গাড়ি অফার করেছিল

এদিকে অর্জুন জানিয়েছেন একাকিত্ব জাঁকিয়ে বসেছে তার জীবনে। তারই সঙ্গে নিজের আরও একটি অসুস্থতার কথা প্রকাশ্যে এনেছেন অর্জুন।

অভিনেতা জানিয়েছেন, তিনি ‘হাসিমটো’ রোগে আক্রান্ত। ৩০ বছর বয়স থেকে এই রোগে আক্রান্ত তিনি। এটি এমন একটি রোগ যেখানে দ্রুত ওজন বৃদ্ধি পায়। এই রোগের কারণে থাইরয়েড গ্ল্যান্ড নষ্ট হয় যায়। ফলে ওজন বৃদ্ধি হয় অনিয়ন্ত্রিত ভাবে।

এই রোগেরই অন্যতম উপসর্গ অবসাদ ও একাকিত্ব। অসুস্থতা নিয়ে অর্জুন কথা বলার পরেই মালাইকার এই পোস্ট। নেটাগরিকের প্রশ্ন, অভিনেত্রী কি এই পোস্ট করেছেন প্রাক্তন প্রেমিকের উদ্দেশে?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST