৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তানে রেল স্টেশনে বোমা হামলা, নিহত অন্তত ২১

অনলাইন ডেস্ক : পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটার প্রধান রেল স্টেশনে ভয়াবহ বোমা হামলা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ২১ জন এবং আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ।

নিহত এবং আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাকিস্তানের দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, শনিবার সকাল ৯ টার দিকে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস প্ল্যাটফরমে এসে পৌঁছালে যাত্রীরা ট্রেনটিতে ওঠার জন্য জড়ো হচ্ছিলেন, এ সময়েই ঘটে বিস্ফোরণ।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় প্ল্যাটফরমে প্রচুর জনসমাগম ছিল।

আরও পড়ুনঃ   দুনিয়া কাঁপানো ‘ভাইরাল নাচ’ নিয়ে কথা বলল সেই বালক

বেলুচিস্তান পুলিশের কোয়েটা বিভাগের জ্যেষ্ঠ সুপারিন্টেন্ডেন্ট (এসএসপি) মুহম্মদ বালোচ সাংবাদিকদের বলেছেন, প্রাথমিক তদন্তের ফলাফল বলছে যে এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল। নিকট ভবিষ্যতে নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।

বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি ইতোমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

বোমা বিস্ফোরণের পর অল্প সময়ের মধ্যে সঙ্গে পুলিশ ও আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন। হতাহতদের চিকিৎসার জন্য কোয়েটার বিভিন্ন হাসাপাতালে পাঠানোর ব্যবস্থাও করেন তারা।

আরও পড়ুনঃ   বাংলাদেশ নিয়ে কংগ্রেসের দৌড়ঝাঁপ, পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে বৈঠক

বিস্ফোরিত বোমাটি বেশ শক্তিশালী ছিল। কারণ স্টেশনের যে স্থানে বিস্ফোরণ ঘটেছে, সেখানকার ছাদ উড়ে গেছে। এছাড়া কোয়েটার বহু এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলেও জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি তাৎক্ষণিক এক বার্তায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “নিরীহ বেসামরিকদের লক্ষ্যবস্তু করা অত্যন্ত কাপুরুষোচিত এবং নিন্দনীয় কাজ। এ হামলার সঙ্গে সংশ্লিষ্টদের যত শিগগির সম্ভব আইনের আওতায় আনা হবে।”

ইতোমধ্যে বেলুচিস্তান পুলিশকে জরুরি ভিত্তিতে হামলার তদন্তের নির্দেশ তিনি দিয়েছেন বলেও জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST