৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি

স্টাফ রিপোর্টার : নগরীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করা হয়। শুক্রবার (৮ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজশাহী কলেজের সামনে থেকে র‌্যালি শুরু করে আলুপট্টি এসে শেষ করেন নেতৃবৃন্দ।

র‌্যালি শেষে আলুপট্টির মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন। বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার ও জয়নুল আবেদিন শিবলী এবং মহানগর বিএনপির সদস্য মনিরুজ্জামান শরীফ।

আরও পড়ুনঃ   ক্ষমতায় না গেলেও ‘পোষা’ বিরোধী দল হবে না এনসিপি: সারজিস

এছাড়াও রাজশাহী মহানগরের অন্তর্গত সাতটি থানার সাংগঠনিক ৩৫টি ওয়ার্ড বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও কার্যকরী সদস্যবৃন্দ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিকদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বিগত হায়না সরকারের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অমানবিক নির্যাতন করেছে। জেলজুলম করে কোনঠাসা করে রাখার চেষ্টা করেছে। কিন্তু পারে নাই। বিএনপির একবিন্দু পরিমাণ পর্যন্ত ক্ষতি করতে পারেনি। ভবিষ্যতেও পারবেনা।

আরও পড়ুনঃ   চেয়ারম্যান প্রার্থীকে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসটি পলকের শ্যালকের

তারা আরও বলেন, বিএনপি এখনও ক্ষমতায় আসেনি। বিএনপিকে ভাঙার জন্য দলের ভিতর থেকে ষড়যন্ত্র হচ্ছে। সেদিকে সজাগ থাকার পরামর্শ দেন তারা। সেইসাথে আওয়ামীলীগকে সর্বদা প্রতিহত করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST