৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আমরা দুজনে অনেক সৌভাগ্যবান : ইয়াশকে নিয়ে তটিনী

অনলাইন ডেস্ক : এখনকার সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। বিভিন্ন নাটকে তার অভিনয় শৈলী মুগ্ধ করছে তরুণ প্রজন্মকে, কেড়েছে দর্শকের মন। এরই মধ্যে বেশ কিছু নাটকে সহশিল্পী ইয়াশ রোহানের সঙ্গে তার জুটি বেঁধে কাজ বেশ প্রশংসার জন্ম দেয়। বলা যায়, এখন পর্দায় ইয়াশ-তটিনী মানেই দর্শকদের কাছে সেরা জুটি।

জানা গেছে, একটি নাটকের শ্যুটিং এর কাজে কক্সবাজারে অবস্থান করছেন তটিনী। সেই নাটকের কাজও প্রায় শেষ পর্যায়ে। নাটকটিতে তটিনীর বিপরীতে অভিনয় করছেন ইয়াশ রোহান।

এরই মধ্যে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তটিনী। সেখানে ইয়াশকে নিয়ে পর্দা ভাগাভাগি নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেত্রী। সহশিল্পীকে নিয়ে একগাদা প্রশংসা করে তটিনী বলেন, ‘সহশিল্পী হিসেবে ইয়াশ ভাই অসাধারণ। তার উৎসাহী ব্যক্তিত্বে কাজের দারুণ অভিজ্ঞতা হয়েছে। যেহেতু তিনি আমার সিনিয়র, তাই অবশ্যই আমার চেয়ে বেশি অভিনয়ের ওপর অভিজ্ঞতা রয়েছে।’

আরও পড়ুনঃ   বিয়ের দিন আশীর্বাদ নিতে মসজিদে জাহির, জিন্স-টপে সোনাক্ষী

তটিনী বলেন, ‘ইয়াশ ভাই হয়ত আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমি এটিও ভুলি না, যে তিনি আমার সিনিয়র। তাকে আমি অবশ্যই সবসময় তার প্রাপ্য সম্মানটুকু দেই।’

পর্দায় তাদের রসায়ন নিয়েও মুখ খোলেন তটিনী। অভিনেত্রীর ভাষ্য, ‘আমরা একসঙ্গে ১৫টির মতো নাটকে কাজ করেছি। দর্শকরা আমাদেরকে খুব চমৎকারভাবে গ্রহণ করছে। আমাদের একসঙ্গে দেখে তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছে। আমরা দুজনে আসলেই অনেক সৌভাগ্যবান।’

ইয়াশের কাজ নিয়ে তটিনী বলেন, ইয়াশ ভাই শ্যুটিং সেটে খুব সময়নিষ্ঠ। তিনি তার কাজকে খুব গুরুত্ব সহকারে নেন। আমরা যতবার একসঙ্গে কাজ করেছে, আমরা তার আগে নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিয়েছি। আমি তার মধ্যে নেতিবাচক কোনো বৈশিষ্ট্য দেখিনি।

আরও পড়ুনঃ   ‘বাইরে গেলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি’

উল্লেখ্য, ‘ভালোবাসায় আদরে’ ও ‘তাহার নামটি মায়া’-এর পর ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনীকে আবারও দেখা যাবে ‘কি মায়ায় জড়ালে’ নামে নতুন নাটকে। তাদের একগুচ্ছ নাটকে অভিনয়ের পর দর্শকদের প্রশংসার পাশাপাশি দুজনের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও শুরু হয় চর্চা। নেটিজেনদের একাংশ মনে করেন, নাটকের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নিজেদের আলাদা সময় দেন তটিনী-ইয়াশ; এক পর্যায়ে গুঞ্জন ওঠে তাদের এই রসায়ন নিয়ে। নিশ্চয়ই তারা কোনো প্রেমের সম্পর্কে রয়েছেন- এমনটি মনে করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক! কমছে কৃষি জমি

বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর

১০

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৩

চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

১৪

দূর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী আকাশ গ্রেফতার

১৫

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

১৬

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছেন ফিফার বিশেষ উপহার

১৭

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

১৮

কৃষি ও কৃষককে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে হবে : আরিফ পাশা

১৯

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST