৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৫ পেসার নিয়ে একাদশ ঘোষণায় পাকিস্তানের চমক

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে চলতি মাসেই অনুষ্ঠিত হবে ভারতের সঙ্গে পাঁচ টেস্টের বর্ডার-গাভাস্কার ট্রফি। যা নিয়ে দু’পক্ষের বেশ উন্মাদনা চলছে। তবে তার আগে আরেকটি রোমাঞ্চকর সিরিজ হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। আগামীকাল (সোমবার) প্রথম ওয়ানডের আগেই উভয় দেশ একাদশ ঘোষণা করেছে। পাকিস্তানের একাদশে বড় চমক ৫ পেসারের নাম।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ দিয়ে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এবং সহ-অধিনায়ক হিসেবে অভিষেক হবে সালমান আলি আগার। এ ছাড়া আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে পেস অলরাউন্ডার মোহাম্মদ ইরফান খানের। সেই সঙ্গে পেস বিভাগে থাকছেন তিন অভিজ্ঞ তারকা– শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও তরুণ মোহাম্মদ হাসনাইন।

আরও পড়ুনঃ   বাঘায় আম গাছের ডালে ঝুলন্ত গৃহবধুর মরদেহ উদ্ধার

সবমিলিয়ে বোঝাই যাচ্ছে– স্বাগতিকদের পেস আক্রমণেই জবাব দিতে চায় পাকিস্তান। এই ম্যাচ দিয়ে ইংল্যান্ড সিরিজের মাঝে দলে জায়গা হারানো বাবর আজমের প্রত্যাবর্তন হতে যাচ্ছে। নিজেদের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে এই সিরিজকে লক্ষ্য বানাতে চায় রিজওয়ানের দল। ব্যাট হাতে ধুঁকতে থাকা বাবরও নিশ্চয়ই দুই ফরম্যাটের সিরিজে নিজের স্বাভাবিক ছন্দ ফিরে পেতে চাইবেন।

অন্যদিকে, ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার পরবর্তী নতুন যুগে রয়েছে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিজেদের প্রথম ওয়ানডে সিরিজে তারা সেপ্টেম্বরে ইংল্যান্ড থেকে জয় নিয়ে ফিরেছে ৩-২ ব্যবধানে। পাকিস্তান সিরিজে পিতৃত্বকালীন ছুটির কারণে থাকছেন না মিচেল মার্শ ও ট্রাভিস হেড। তবে এই সিরিজ দিয়েই বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

আরও পড়ুনঃ   বিএমএসএস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের পিতার মৃতূতে রাজশাহী বিভাগের শোক

প্রথম ওয়ানডেতে পাকিস্তানের একাদশ : সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), কামরান গুলাম, সালমান আলি আগা, ইরফান খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।

অস্ট্রেলিয়ার একাদশ : ম্যাট শর্ট, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডি, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST