২৭ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

কুরিয়ার সার্ভিসে গাঁজা পাচারের দায়ে মাদক কারবারি আটক

পাবনা প্রতিনিধি : করতোয়া কুরিয়ার সার্ভিসে গাঁজা পাচারের সময় পাবনায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর৷ মঙ্গলবার (২৬ মার্চ) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়৷

আটককৃত মাদক কারবারি হলেন পাবনা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আতিয়ার মোল্লার ছেলে কালু মোল্লা (৩৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, লালমনিরহাট থেকে একজন গাঁজার ব্যবসায়ী জন্য করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১২ কেজি গাঁজা কার্টুন করে পাবনায় পাঠিয়েছিলেন৷ কার্টুনের মধ্যে কসমেটিক সামগ্রী আনা হচ্ছে বলে উল্লেখ করা ছিল।
তবে গোপন সংবাদরে ভিত্তিতে মঙ্গলবার সকালে পাবনা শহরে করতোয়া কুরিয়ার সার্ভিস থেকে কার্টুন নিয়ে ফেরার পথে মাদক ব্যবসায়ী কালু মোল্লাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরও পড়ুনঃ   দুর্গম চরাঞ্চলে যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

পরে জিজ্ঞাসাবাদ করলে কালু মোল্লা জানান, করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বহুদিন থেকেই কসমেটিক্স পণ্য পরিবহনের আড়ালে গাঁজা পরিবহণ করতেন। এ বিষয়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের পাবনা শাখার ব্যবস্থাপকের সাথে কথা বলতে তার মুঠোফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ করেননি। তবে কুরিয়ার সার্ভিসের একটি সুত্রের দাবি, কেউ যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কসমেটিকস পরিবহণ করার আড়ালে মাদক পরিবহণ করে সেটি তাদের বোঝার কথা নয়। আর এতে তাদের কোনো দায়ভারও নেই৷

আরও পড়ুনঃ   বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর-এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাঁদ

পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, আটক আসামির বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাদক কারবারি কালু মোল্লাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST