২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন বিষয়ে রাজশাহীতে টিভি সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

স্টাফ রিপোর্টার : আজ ২ নভেম্বর সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন বিষয়ে টিভি সাংবাদিকদের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এ কর্মশালা আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় নজরুল ইসলাম বলেন, আমাদের দেশে প্রতি লাখ নারীর মধ্যে ১১ জন জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয় এবং বছরে প্রায় ৫ হাজার নারী এ রোগে মারা যায়। আমাদের যেকারো পরিবার এ ক্যন্সারে আক্রান্ত হতে পারে। তবে এটা প্রতিরোধে আমাদের সমানে সুযোগ এসছে, যে সুযোগ আমাদের স্ত্রীরা পায়নি তা আমাদের কন্যারা পাচ্ছে। এক ডোজ এইচপিভি ভ্যাকসিন জরায়ুমুখ ক্যান্সার ৯৫ শতাংশ প্রতিরোধ করতে সক্ষম।
সাধারণ মানুষ সাংবাদিকদের বেশী বিশ্বাস করে মন্তব্য করে অতিরিক্ত সচিব বলেন, রাজশাহীতে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন সফল করতে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু মিডিয়াকর্মী হিসেবে নয় বরং একজন পিতা, একজন নেতা হিসেবে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন সফল করতে নিজেদের মিডিয়াতে আন্তরিকতার সাথে প্রচারের জন্য তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমারের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্নসচিব মোহা. গোলাম আযম, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মোঃ নজরুল ইসলাম, ইউনিসেফের রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান এএইচ তৌফিক আহমেদ প্রমূখ। ইউনিসেফের সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক অফিসার মনজুর আহমেদ অনুষ্ঠানে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।
কর্মশালায় জানানো হয়, বভিন্ন মুসলিম দেশসহ বিশে^র ১৪০টির বেশি দেশে এইচপিভি ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে। এটা অত্যন্ত কার্যকরী ও নিরাপদ। গত ২৪ অক্টোবর থেকে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হয়েছে যা চলবে এক মাসব্যাপী। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এই টিকা দেওয়া হচ্ছে। এইচপিভি টিকাদান ক্যাম্পেইন এ বছরের পর আর হবে না এবং পরের বছর থেকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে শুধুমাত্র পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়েদেরই এ টিকা দেওয়া হবে। তাই এ বছর শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীর আর কখনও বিনামূল্যে এটা পাওয়ার সুযোগ থাকবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১০

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১১

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৩

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৪

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৫

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৬

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৮

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৯

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

২০

Design & Developed by: BD IT HOST