৩১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী মাউশির পরিচালক বদলি

স্টাফ রিপোর্টার : গত ৩০ সেপ্টেম্বর একদল যুবকের হাতে শারীরিকভাবে হেনস্তার শিকার হয়েছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহীর আঞ্চলিক পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জি। তিনি বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। নিজেদের লোক নয় দাবি করে তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছিল।

অবশেষে অধ্যাপক ব্যানার্জিকে রাজশাহী সরকারি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপাধ্যক্ষ পদে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বদলি হওয়া পরিচালক বলেছেন- তিনি নিজেই বদলির জন্য আবেদন করেছিলেন কিছুদিন আগে। এ কারণে তাকে বদলি করা হয়েছে।

জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর একদল তরুণ নিজেদের ছাত্র-জনতা পরিচয় দিয়ে মাউশির রাজশাহী কার্যালয়ে গিয়ে হেনস্তা করে অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জিকে। কার্যালয়ে তালা দিয়ে পরিচালককে বের করে দেওয়া হয়। পরে তরুণদের বুঝিয়ে তালা খোলা হয়।

আরও পড়ুনঃ   আরও ৩৪ জেলায় নতুন ডিসি

তবে অধ্যাপককে হেনস্তায় ইন্ধন দেওয়ার অভিযোগে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও ছাত্রদলের রাজশাহী কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক তোরাব আলী পারভেজকে দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে বহিষ্কার করা হয়। যদিও যুবদল নেতা আবুল কালাম আজাদ অধ্যাপক ব্যানার্জিকে হেনস্তার অভিযোগ অস্বীকার করে একটি সংবাদ সম্মেলন করেন।

এসব ঘটনার পর দুর্নীতি দমন কমিশন ও শিক্ষা উপদেষ্টা বরাবর অভিযোগ করা হয় বিশ্বজিৎ ব্যানার্জির বিরুদ্ধে।

আরও পড়ুনঃ   সিএমএইচে চিকিৎসা নিয়েছেন ড. ইউনূস

জানা যায়, গত ৩ অক্টোবর অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জি নিজেই মাউশি থেকে বদলির জন্য আবেদন করেন। অবশেষে ২৮ অক্টোবর তাকে রাজশাহী সরকারি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপাধ্যক্ষ পদে বদলি করে শিক্ষা মন্ত্রণালয়।

অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জি বলেন, তাকে সরাতে নানাভাবে চাপ ছিল। তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছিল। তাই তিনি নিজে থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আনিত দুর্নীতি অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি দুর্নীতি করলে তদন্তে প্রমাণ হবে। আমি কোনো দুর্নীতি করিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

১১

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

১২

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

১৩

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

১৪

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

১৫

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৬

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৮

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

১৯

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

২০

Design & Developed by: BD IT HOST