৩১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

‘যদি খারাপ কিছু হয়ে থাকে, সেটা তেমন বড় বিষয় নয়’

অনলাইন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় তারকা দম্পতি যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তর বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে চলছে বেশ জল্পনা।

বেশ কিছুদিন হল সেনগুপ্ত পদবি ব্যবহার করছেন না নীলাঞ্জনা। তারপর থেকেই সেই জল্পনা আরও তুঙ্গে। যদিও নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথা বলতে রাজি নন তারা।

তবে এবার নীলাঞ্জনার সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস আরও খানিকটা ইঙ্গিতবাহী। যিশুই কি তাকে বাধ্য করেছিলেন এমন কঠিন সিদ্ধান্ত নিতে? নীলাঞ্জনার সোশ্যাল মিডিয়া পোস্টে চোখ আটকে গেছে অনেকেরই।

আরও পড়ুনঃ   কান্নার দৃশ্যে অভিনয় করতে ভালো লেগেছে : মালাইকা চৌধুরী

পোস্ট দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘যা হয়েছে সেটা ততটাও খারাপ কিছু নয়। যদি খারাপ কিছু হয়েও থাকে, সেটা তেমন বড় বিষয় নয়। যদি সেরকম কিছু হয়েও থাকে, আমি মনে করি না তাতে আমার কোনও দোষ আছে। আমি ভেবেচিন্তে তেমন কিছুই করিনি। যদি করেও থাকি, তুমিই বাধ্য করেছ আমায় সেটা করতে।’

আরও পড়ুনঃ   পাসপোর্ট ফেরত পেলেন রিয়া চক্রবর্তী

সম্প্রতি ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ নামক একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন নীলাঞ্জনা। সেখানে অভিনেত্রী জানান, একটা সময় মুম্বাই থেকে ভালোবাসার টানে কলকাতায় চলে এসেছিলেন।

যে কারণে একটা সময় ক্যারিয়ারে বাধাও পড়েছিল তার। যদিও এই ঘটনায় কোনও রিগ্রেট নেই অভিনেত্রীর। বরং, প্রচুর ভালো লাগা আছে। তিনি মন থেকে যা চেয়েছেন, সে ভাবেই জীবনে এগিয়ে যেতে পেরেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST