৩০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রামেবিতে কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপাচার্যর মতবিনিময় সভা

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন উপাচার্য প্রফেসর ডা. মোহা: জাওয়াদুল হক। আজ বুধবার (৩০ অক্টোবর, ২০২৪) সকাল সাড়ে ১১টায় রামেবি’র অস্থায়ী কার্যালয়ের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রামেবি’র রেজিস্ট্রার প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন খোন্দকার। সভা সঞ্চালনা করেন, উপাচার্য মহোদয়ের পিএস মো. নাজমুল হোসাইন।
মতবিনিময় সভায় উপাচার্য প্রফেসর ডা. মোহা: জাওয়াদুল হক রামেবির বিভিন্ন দপ্তরের সমস্যা সম্পর্কে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য শুনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সততা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দপ্তরের কাজ করার জন্য নিদের্শনাসহ অফিসের শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা মেনে চলার নির্দেশ দেন। উপাচার্য মহোদয় বলেন, দ্রুততম সময়ের মধ্যে বিশ^বিদ্যালয়কে দৃশ্যমান করাসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করছেন। এ কাজে তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব পালনসহ সকলকে সমন্বিতভাবে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোর থানায় ওসি হিসেবে যোগ দিলেন এস এম মাসুদ পারভেজ

ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স ৬ মাস থেকে বন্ধ

বাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

বাগমারায় শিশুকে বলাৎকারের চেষ্টা, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ভাঙ্গা উপজেলা কৃষকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

ছুরিকাঘাতে নিজ স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১১

দৈনিক উপচার পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

রাজশাহী অঞ্চলের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট

১৩

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : রেভল্যুশনারি গার্ড

১৪

পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি

১৫

দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

শ্রীলঙ্কা উপকূলে নৌ সেনাদের হত্যার বদলা নিতে হামলা ইরানের

১৭

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

১৮

যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বগুড়া সদর আসনে উপনির্বাচনে, বিএনপি-জামায়াতসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

২০

Design & Developed by: BD IT HOST