২৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : সারা দেশের ন্যায় রাজশাহীতেও সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব আয়োজিত বিভিন্ন সাংবাদিক সংগঠনের ব্যানারে গণমাধ্যম কর্মীরা উক্ত মানববন্ধনে অংশ নেন।

রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) রাজশাহী শাখা, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখা, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)রাজশাহী বিভাগীয় ও জেলা শাখা, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, দূর্গাপুর প্রেসক্লাব ও বাঘা রিপোর্টাস ইউনিটি’র নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব চত্ত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি বেলা সাড়ে ১২ টা পর্যন্ত চলমান ছিলো।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় মানববন্ধনের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শামসুল ইসলাম।
মানববন্ধন থেকে রাজশাহী’র বাঘা ও -দূর্গাপুর উপজেলায় সাংবাদিক আবুল হাসেমের উপর হামলা ও দূর্গাপুরে সাংবাদিক শাহাবুদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা প্রতিবাদসহ দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাঁদের প্রত্যাহার চাওয়া হয়।

মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম। এছাড়াও আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখা’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি, রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি আবু কাউসার মাখন, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’র ঢাকা থেকে আগত নুর আলম সিদ্দিকি মানু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র রাজশাহী বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক হুমায়ুন কবীর, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি, বাঘা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার, দূর্গাপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহজামাল, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম মেম্বার শাহিনুর রহমান সোনা, সহ-সভাপতি আনসার তালুকদার স্বাধীন, সদস্য শেখ রহমতুল্লাহ, আসগর আলী সাগর প্রমুখ।

আরও পড়ুনঃ   শুরুর আগেই আইপিএল শেষ যাদের

এছাড়াও অন্যান্যদের মধ্যে মানববন্ধনে উপস্থিত ছিলেন সময়ের আলো পত্রিকার রাজশাহী ব্যুরো শফিকুল ইসলাম, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ফায়সাল হোসেন, রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন রাজশাহী শাখা সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম মেম্বার লিয়াকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরবিএস পাভেল, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এফডিআর ফায়সাল, নির্বাহী সদস্য আল আমিন পাপন, শফিকুল ইসলাম ইমন, আক্তার হোসেন হিরা।

এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহী কলেজের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগকে নিয়ে প্রচারণায় তদন্ত কমিটি

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়, কারো তাবেদারীও করে না। তাঁরা সাধারণ জনগণের কথা বলে। সমাজের অসঙ্গতি জাতির সামনে তুলে ধরে। অসঙ্গতি তুলে ধরতে গিয়ে দূর্নীতিবাজ, মাদক কারবারিসহ অন্যায়কারীদের শত্রু হয়ে যায়। রাজনৈতিক ফায়দা হাসিলেও সাংবাদিকদের টার্গেট করা হয়। এমন ঘটনায় পুলিশ সেই সকল অপরাধীদের ইন্দনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রহণ, ফাঁসানোসহ হয়রানি করেন। এমনকি সাংবাদিকদের সাথে প্রতিহিংসামূলক আচারণও করেন। যার ফল স্বরূপ দূর্গাপুরে শাহবুদ্দিন নামে একজন সাংবাদিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মিথ্যা নাশতার মামলায় ফাঁসানো হয়। এমন মিথ্যা মামলা ও বাঘায় সাংবাদিকের উপর হামলার আসামী গ্রেফতার না করায় জেলা পুলিশের কতিপয় অসাধু কর্মকর্তার তীব্র সমালোচনা করা হয় মানববন্ধনে। দ্রুত সেসব কর্মকর্তার অপসারণ চাওয়া হয় মানববন্ধনে। বক্তারা মানববন্ধনে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপার আহবান জানান, না হলে বৃহত্তর আনন্দোলনের ঘোষণা দিবেন রাজশাহীর সাংবাদিকরা। মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১০

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১১

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

১২

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

১৩

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

১৫

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

১৬

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

১৭

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

১৮

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১৯

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST