২৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে হামলা

অনলাইন ডেস্ক : ভারতশাসিত জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। উপত্যকাটির আখনুরে সেনাবাহিনীর একটি গাড়িতে বিচ্ছিন্নতাবাদীদের এই হামলার ঘটনা ঘটে। হতাহতের ঘটনা ঘটেনি বলে তাৎক্ষণিকভাবে দাবি করা হয়েছে।

তবে হামলার পর ভারতীয় সেনাবাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। সোমবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছিন্নতাবাদীরা জম্মু ও কাশ্মিরের আখনুরে সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় এবং এসময় তারা একাধিক রাউন্ড গুলিবর্ষণ করে। নিরাপত্তা বাহিনী বর্তমানে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং নিরাপত্তা বাহিনী এখন অনুসন্ধান অভিযান চালাচ্ছে।

আরও পড়ুনঃ   আফগানিস্তানে আকস্মিক বন্যায় একদিনে দুই শতাধিক মানুষের মৃত্যু

হোয়াইট নাইট কর্পস এক বিবৃতিতে বলেছে, “সুন্দরবানী সেক্টরের আসানের কাছে বিচ্ছিন্নতাবাদীরা সকালে সেনাবাহিনীর কনভয়ের একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। সৈন্যদের দ্রুত প্রতিরোধের ফলে হামলা প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে। কোনও আহতের ঘটনা ঘটেনি। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে অনুসন্ধান অভিযান চলছে।”

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সোমবার সকাল ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় বালতাল এলাকায় তিন বিচ্ছিন্নতাবাদী আচমকাই সেনার গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। জঙ্গল এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই বিচ্ছিন্নতাবাদীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে জম্মু ও কাশ্মিরে। গত ২৪ অক্টোবর বারামুলায় সেনার একটি গাড়িতে বিচ্ছিন্নতাবাদীদের চালানো হামলায় নিহত হন দুই সেনা জওয়ান-সহ দু’জন বেসামরিক কর্মী।

আরও পড়ুনঃ   ভারত কাশ্মীর সীমান্তে ‘ব্ল্যাকআউট’ মহড়া চালিয়েছে

এর আগে গত ২০ অক্টোবর গান্ডেরবাল জেলার শ্রীনগর-লেহ জাতীয় সড়কে একটি নির্মীয়মাণ সুড়ঙ্গের কাছে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় মৃত্যু হয়েছিল ৬ নির্মাণ শ্রমিকের।

এরপর থেকেই জম্মু ও কাশ্মিরের বিভিন্ন এলাকায় জোরকদমে তল্লাশি শুরু করে সেনাবাহিনী। তল্লাশি অভিযানে নামে পুলিশের ‘কাউন্টার-ইন্টেলিজেন্স উইং’। তল্লাশি চলে শ্রীনগর, গান্ডেরবাল, কুলগাম, বদগাম, অনন্তনাগ এবং পুলওয়ামায়।

যদিও গত সপ্তাহে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় দুই জওয়ানসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১০

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১২

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৪

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৫

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৬

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৮

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৯

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST