২৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বড় হারের পর বরখাস্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের কোচ

অনলাইন ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের লিগ-২ এ নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে যুক্তরাষ্ট্র। তারা মাত্র ১৪৪ রানে গুটিয়ে যাওয়ার পর স্কটিশরা ১০ উইকেটে জিতেছে। এই হারের পর বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকরা তাৎক্ষণিকভাবে নিজেদের প্রধান কোচ স্টুয়ার্ট ল–কে বরখাস্ত করতে যাচ্ছে। এই তথ্য জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

গতকাল (শুক্রবার) লিগ–২ এর ম্যাচটি অনুষ্ঠিত হয়। যেখানে তিক্ত ফলাফলের পরই মাত্র সাত মাস আগে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়া স্টুয়ার্ট ল পদ হারাতে যাচ্ছেন। তবে ম্যাচ হারই কেবল নেপথ্য কারণ নয়, সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র দল পরিচালনায় বেশ কয়েকটি অভিযোগ ছিল। এর মধ্যে রয়েছে– ক্রিকেটারদের মাঝে বৈষম্য, অবিশ্বাস ও অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলসহ ৭-৮ জন সিনিয়র ক্রিকেটারের প্রতি স্বজনপ্রীতি।

আরও পড়ুনঃ   অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে : জ্বালানি উপদেষ্টা

ক্রিকেটার ও কোচের এই বিরূপ সম্পর্কের বিষয়টি আলোচনায় আসে নেদারল্যান্ডস সফরে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা যুক্তরাষ্ট্র ওই টুর্নামেন্টের পর প্রথম ডাচ সফরে যায়। সেই উদ্বেগ শুরুতেই উপড়ে ফেলতে চেয়েছিল যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। সেলক্ষ্যে নামিবিয়ায় তাদের সাম্প্রতিক সফর চলাকালে ল–র বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্তও চালানো হয়।

৫৬ বছর বয়সী স্টুয়ার্ট ল অস্ট্রেলিয়ার ক্রিকেটার হিসেবে অবসরে যান ২০০৯ সালে। যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার আগে তিনি শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশে জাতীয় দলসহ বিভিন্ন পর্যায়ে কোচিং করিয়েছেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে। কানাডার বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় দিয়ে এসাইনমেন্ট শুরু হয় স্টুয়ার্ট ল’র। এরপর বাংলাদেশকে সিরিজ হারিয়ে তার দল বিশ্বকাপের অভিষেক আসরেই সুপার এইটে ওঠে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জীন হেনরি ডুনান্টের ১৯৬তম জন্মবার্ষিকী পালন

তবে বিশ্বকাপে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের সেই স্বপ্নের যাত্রায় ধাক্কা লাগতে শুরু করে নেপাল সিরিজে। যেখানে তারা হোয়াইটওয়াশ হয়েছে। এরপর গতকাল স্কটিশদের কাছে ওয়ানডে ম্যাচ হেরেছে ১০ উইকেটে।

স্টুয়ার্ট ল’র বিদায়ে যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন কোচ হতে পারেন সহকারী কোচ ভিনসেন্ট বিনয় কুমার। এ ছাড়া তাদের সাবেক অফস্পিনার উসমান রফিক হচ্ছেন সহকারী কোচ। চলমান বিশ্বকাপ বাছাই লিগ-২ এ নেপাল-স্কটল্যান্ডের বিপক্ষে বাকি ৩ ওয়ানডেতে তারা দায়িত্ব পালন করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST