২৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের নতুন ‘মেয়র’ বিএনপির শাহাদাতের শপথ ৩ নভেম্বর

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের শপথ গ্রহণের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩ নভেম্বর (রোববার) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে শপথ। তাই আগামী দুদিনের মধ্যে শাহাদাতের সম্পত্তির বিবরণ সম্বলিত হলফনামা স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন সই করা পৃথক চিঠিতে বলা হয়েছে, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এক্ষেত্রে আদালতের কোনো স্থগিতাদেশ বা আইনগত জটিলতা আছে কিনা তাও জরুরি ভিত্তিতে জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে, কারাগারে প্রেরণ

প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর গোলাগুলি, সংঘর্ষ, হামলার ঘটনার মধ্যে ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

এ সময় নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে পুনরায় নির্বাচনের দাবি করেছিলেন বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে ওই নির্বাচনে কারচুপির অভিযোগে ৯ জনকে বিবাদী করে মামলা করেন নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন।

আরও পড়ুনঃ   নওগাঁয় কাঁচা মরিচের দামে খুশি চাষিরা

গত ১৭ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচনী ট্রাইব্যুনাল বিজয়ী ঘোষণা করেন। এরপর সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর স্থলাভিষিক্ত করে সংশোধনী গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে মেয়রদের অপসারণ করা প্রজ্ঞাপন সংশোধন করায় চসিক মেয়র হিসেবে শপথ নিতে আইনি বাধা পুরোপুরি কেটে যায় ডা. শাহাদাতের।-dhaka-post

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST