২৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ভারতীয় জাতের পেঁয়াজ চাষ বেড়েছে আড়াই গুণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এবারও বেড়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ। এই পেঁয়াজে ভালো লাভ হওয়ায় গত মৌসুমের তুলনায় এবার চাষ বেড়েছে আড়াই গুণ। মাঠে মাঠে চাষ হয়েছে ভারতীয় নাসিক-৫৩ জাতের পেঁয়াজ। এ পেঁয়াজ হয় মাটির ওপরেই। ইতিমধ্যে জমিতে পেঁয়াজ দেখা দিয়েছে। তা দেখে আশায় বুক বেঁধেছেন চাষিরা। বিঘাপ্রতি লাখ টাকা লাভের আশা তাঁদের।

কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা জানান, দেশে আগে শুধু শীতকালেই মুড়িকাটা পেঁয়াজ চাষ হতো। ২০২০-২১ মৌসুম থেকে শুরু হয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ। নাসিক-৫৩ জাতের ভারতীয় এ পেঁয়াজের বীজ আমদানি করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। ওই পেঁয়াজ প্রণোদনে হিসেবে বিনা মূল্যেই চাষিদের সরবরাহ করা হয়। এই বীজ থেকে চারা করে পেঁয়াজ চাষে ভালো লাভ করছেন চাষিরা। তাই বাড়ছে চাষাবাদ।

রাজশাহী বিভাগীয় কৃষি দপ্তরের হিসাবে, ২০২০-২১ মৌসুমে রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে মাত্র ২০০ বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে এই পেঁয়াজ চাষ হয়েছিল। এরপর ২০২১-২২–এর খরিপ-১ মৌসুমে চাষ হয় ৫০০ বিঘা। আর খরিপ-২ মৌসুমে চাষ হয় ৫ হাজার ২০০ বিঘা।

২০২৩-২৪–এর খরিপ-১ মৌসুমে ৫ হাজার ২০০ ও খরিপ-২ মৌসুমে ৬ হাজার ২০০ বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ হয়। এবার ২০২৪-২৫–এর খরিপ-১ মৌসুমে চাষাবাদ আড়াই গুণ বেড়ে ১৩ হাজার বিঘা জমি হয়েছে। হেক্টরপ্রতি ১৫ থেকে ২০টন পেঁয়াজের উৎপাদনের আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ   কামারগাঁ ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খেতুর গ্রামে এহসানুল কবির টুকু এবার ছয় বিঘা জমিতে প্রথমবার ভারতীয় এই পেঁয়াজের চাষ করেছেন। বিনা মূল্যে বীজ সরবরাহ করেছিল উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। ওই বীজে চারা করার পর সেই চারা জমিতে লাগানো হয় গত ১৪ আগস্ট।

তাঁর জমিতে গিয়ে দেখা যায়, মাটির ওপরে এখনই পেঁয়াজ দেখা যাচ্ছে। জমিতে তত্ত্বাবধায়ক রাকিব আলী জানান, এই পেঁয়াজ চাষের জন্য কিছুটা উঁচু জমি প্রয়োজন। তবে সেচের ব্যবস্থাও থাকতে হয়। বেলে, দোআঁশ মাটি এই পেঁয়াজের জন্য বেশ উপযোগী। তাই পেঁয়াজ চাষের আগে প্রতি বিঘা জমিতে এক ট্রাক করে নদীর মাটি দিয়েছেন। এ ছাড়া বিঘাপ্রতি এক ট্রলি করে জৈব সারও দিয়েছেন। এখন পর্যন্ত রোগবালাই তেমন দেখা যায়নি। নভেম্বরের শেষের দিকে তাঁরা জমি থেকে পেঁয়াজ তুলবেন। তখন একেকটি পেঁয়াজই হবে ১০০ গ্রাম।

তিনি আরও জানান, কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি বিঘায় ১২০ মণ পেঁয়াজ উৎপাদন হবে। তবে বিঘাপ্রতি ৮০ মণ পেঁয়াজ হলেও অন্তত এক লাখ টাকা লাভ হবে হবে। বিঘাপ্রতি খরচ হবে প্রায় ৬০ হাজার টাকা। জমিতে যদি ৮০ মণও পেঁয়াজ হয় এবং বাজারে যদি দুুই হাজার টাকা মণ দরেও বিক্রি করা যায় তাহলে এক লাখ টাকা লাভ হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

গোদাগাড়ীর কাঁঠালবাড়িয়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আতিয়া রহমান বলেন, ‘অতিরিক্ত বৃষ্টিপাত না হলে এই পেঁয়াজ চাষে কোনো সমস্যা হবে না। এবার আমার এলাকায় প্রথমবার চাষ হয়েছে। এখন পর্যন্ত বড় কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। বিএডিসি বীজ এনে কৃষি বিভাগকে দিয়েছে। সেই বীজ চাষিদের মাঝে বিতরণ করা হয়েছে।’

বিএডিসির রাজশাহীর উপপরিচালক কে এম গোলাম সরওয়ার বলেন, ‘নাসিক-৫৩ ভারতীয় পেঁয়াজের জাত। ভারতে এ পেঁয়াজের প্রচুর উৎপাদন হয়। আমাদের দেশে পেঁয়াজের ঘাটতি মেটাতে এই পেঁয়াজ চাষের উদ্যোগ নেওয়া হয়। ভারতের সঙ্গে বীজবিনিময় চুক্তির আওতায় এই পেঁয়াজের বীজ আমদানি করা হচ্ছে। পরে কৃষি বিভাগের মাধ্যমে চাষিদের প্রণোদনা হিসেবে বিনা মূল্যেই বীজ সরবরাহ করা হয়। লাভ ভালো দেখে চাষ বাড়ছে।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মাহমুদুল ফারুক বলেন, ‘আগে আমাদের দেশে শুধু শীতকালীন মুড়িকাটা পেঁয়াজ চাষ হতো। এখন গ্রীষ্মকালেও নাসিক-৫৩ চাষ হচ্ছে। এতে পেঁয়াজের উৎপাদন অনেক বেড়েছে। আর অসময়ের ওই পেঁয়াজ উৎপাদন করে চাষিরা বাজারে ভালো দামও পাচ্ছেন। তাই তাঁরাও আগ্রহী হয়েছেন। চাষ আরও এগিয়ে নিতে পারলে দেশে পেঁয়াজের ঘাটতি থাকবে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST