১৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

কোচ রদবদলে বিসিবির ‘অপেশাদারিত্ব’

অনলাইন ডেস্ক : গত পরশু দিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ড্রাফট নিয়ে ব্যস্ত সময় পার করল বিসিবি। সেই রেশ কাটতে না কাটতেই পরের দিন (মঙ্গলবার) সকালেই ক্রিকেটাঙ্গনের খবর হাথুরুসিংহের বিদায় ঘন্টা বাজছে। দুপুর গড়িয়ে বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ বর্তমান কোচ হাথুরুসিংহের বিদায় ও নতুন কোচ হিসেবে ফিল সিমন্সের নাম ঘোষণা করেন।

জাতীয় দলের কোচকে বিদায় ও নতুন কোচের নাম দু’টো ঘটনাই ঘটেছে আনুষ্ঠানিক কোনো সভা ছাড়াই। বিসিবি’র জাতীয় দল ও এই সংক্রান্ত বিষয়াদি দেখভাল করে অপারেশন্স কমিটি। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিসিবি’র অনেক স্ট্যান্ডিং কমিটি পুর্নগঠন হয়নি। ফলে অপারেশন্স কমিটি সেই অর্থে সক্রিয় নেই।

বিসিবি’র গঠনতন্ত্রে পরিচালনা পর্ষদের দায়িত্ব ও ক্ষমতা নিয়ে বিশদ বিবরণ রয়েছে। ১৪.১ ধারার (ব) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, ‘সকল জাতীয় দল অনুমোদন সহ অধিনায়ক, সহ-অধিনায়ক,কোচ এবং টিম ম্যানেজম্যান্টের সকল সদস্য মনোনয়ন বা নির্বাচনকরণ এবং চুড়ান্ত অনুমোদন।’ গঠনতন্ত্রের ধারা অনুযায়ী জাতীয় ক্রিকেট দলের কোচ রদবদলের বিষয়টি বোর্ড সভা থেকেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার কথা। এক সূত্রের খবর, গত বোর্ড সভায় ফিল সিমন্সকে নিয়ে শুধু প্রাথমিক আলোচনাই হয়েছিল।

আরও পড়ুনঃ   অভিমানী কিশোরকে উদ্ধার করলো শাহমখদুম থানা পুলিশ

গত এক যুগ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন। গঠনতন্ত্র অনুযায়ী ক্রিকেট বোর্ডের সভাপতির ক্ষমতা মাত্র ছয়টি। এই ছয় ধারার মধ্যে দুই-তিনটি পরিচালনা বোর্ড সংক্রান্ত একটি বোর্ডে বেতনভুক্ত কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, আরেকটি উপদেষ্টা কমিটি সংক্রান্ত। বোর্ড সভাপতির একটি বিশেষ ক্ষমতার ধারা শুধু ১৫.২.১ ধারার (চ) অনুচ্ছেদ, ‘বোর্ডের কার্যক্রম সুষ্ঠু পরিচালনার জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন’।

আরও পড়ুনঃ   মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়

পাপন আমলে বোর্ডকে পাশ কাটিয়ে এই ধারার চরম অপব্যবহার হয়েছে বলে ধারণা ক্রিকেট সংশ্লিষ্টদের। পাপন ও তার অনুগত ইসমাইল হায়দার মল্লিকের ইচ্ছা-অনিচ্ছায় মূলত চলেছে ক্রিকেট বোর্ড। এ নিয়ে ক্রিকেট অঙ্গনে সমালোচনা ছিল অনেক। ফারুক আহমেদ কোচ রদবদলের ক্ষেত্রে বোর্ড সভা ছাড়া করে যেন তাদেরই অনুসরণ করলেন।

হাথুরুসিংহের সঙ্গে ফারুক আহমেদের দ্বৈরথ বেশ পুরনোই। বোর্ড প্রধান হওয়ার পরও তিনি হাথুরু সম্পর্কে আগের অবস্থানেই আছেন শুরুতেই জানিয়েছেন। হাথুরুকে আকস্মিক বিদায় এবং নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত প্রাতিষ্ঠানিক এবং পেশাদারিত্বের চেয়ে ব্যক্তিগত ইচ্ছের প্রতিফলনই যেন বেশি ঘটেছে। বিসিবি বাংলাদেশের এখন শীর্ষ পেশাদার সংগঠন হিসেবে স্বীকৃত। সেই বিসিবি কোচ রদবদলে এমন অপেশাদারিত্বের চর্চা হলে অন্য ফেডারেশনগুলোতে পেশাদারিত্ব প্রত্যাশা করা বাতুলতাই !

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST