১৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নোবেলজয়ের পর হান কাংয়ের বইয়ের বিক্রি ছাড়িয়েছে ১০ লাখ

অনলাইন ডেস্ক : সাহিত্যে নোবেলজয়ের পর গত এক সপ্তাহে দক্ষিণ কোরিয়ার লেখক হান ক্যাংয়ের বিভিন্ন বই বিক্রি হয়েছে ১০ লাখ ৬ হাজার কপি। দেশটির বইয়ের দোকান ও প্রকাশনা সংস্থাগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। ৫৩ বছর বয়সী হান কাং প্রথম এশীয় নারী লেখক হিসেবে গত ১০ অক্টোবর নোবেল পুরস্কার জয় করেছেন।

ছোটো গল্পকার ও ঔপন্যাসিক হান কাং তার নিজ দেশে জনপ্রিয় লেখক। নিজের লেখা বেস্ট সেলার উপন্যাস ‘নিরামিষাশী’ বা ‘দ্য ভেজিটেরিয়্যান’-এর জন্য নোবেল পেয়েছেন তিনি। এর আগে ২০১৬ সালে হানকে সাহিত্যের দ্বিতীয় বৈশ্বিক মর্যাদাসম্পন্ন পুরস্কার ম্যান বুকারও এনে দিয়েছিল এ উপন্যাসটি। ‘দ্য ভেজিটেরিয়্যান’ হানের প্রথম উপন্যাস, যেটি ইংরেজিসহ ৩০টি ভাষায় অনুবাদ করা হয়েছে।

আরও পড়ুনঃ   সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

স্থানীয় বই প্রকাশক এবং বিভিন্ন বুকস্টোরের মালিকরা জানিয়েছেন, হানের নোবেল পুরস্কার জয়ের খবর দক্ষিণ কোরিয়ার রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিদিন শত শত মানুষ তার বই কিনতে দোকানে ছুটছেন, পাশাপাশি অনলাইনে অর্ডার আছে এক লাখের কাছাকাছি।

গত বৃহস্পতিবার নোবেল বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ইবুকসহ হানের বইগুলো ১০ লাখ ছয় হাজার কপি বিক্রি হয়েছে। এএফপিকে এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় তিন বই বিক্রেতা কিয়োবো, আলাদিন ও ইয়েস২৪।

কিয়োবোর মুখপাত্র কিম হিউন-জাং বলেন, ‘হান কাংয়ের বইগুলো অভাবনীয় গতিতে বিক্রি হচ্ছে। এর আগে এমন পরিস্থিতি কখনো দেখিনি আমরা।’

আরও পড়ুনঃ   ‘সালমানের খামার বাড়িতে দুইদিন থেকেছি’

অনলাইন বইয়ের দোকান আলাদিনের তথ্য অনুসারে, নোবেল জয়ের পর গত বছরের তুলনায় হানের বইয়ের বিক্রি ১,২০০ শতাংশ বেড়েছে। সেইসঙ্গে অন্যান্য দক্ষিণ কোরীয় লেখকদের বইয়ের বিক্রিও বেড়েছে।

‘সার্বিকভাবে, হান হাং নোবেল জেতার পর গত বছরের এই সময়ের তুলনায় কোরীয় সাহিত্যের বইগুলোর বিক্রি ১২ গুণ বেড়েছে’, এক বিবৃতিতে জানিয়েছে আলাদিন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, চাহিদা মেটাতে দিনরাত কাজ করছে ছাপাখানাগুলো । কয়েকটি ছাপাখানায় ছুটির দিনগুলোতেও বই ছাপানোর কাজ চলছে।

আলাদিনের এক কর্মী এএফপিকে বলেন, ‘আমি ২০০৬ সালে এই প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পর কখনোই এখনের মতো এত ব্যস্ত সময় কাটাইনি।’

“কিন্তু কাজের চাপ থাকলেও আমরা সবাই খুশি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST