১৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, ৪ বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ জেলার সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের কাছ থেকে ভুয়া আধার কার্ডও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।

বুধবার দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   জেলেনস্কি চাইলে ‘প্রায় সঙ্গে সঙ্গে’ এই যুদ্ধ শেষ করতে পারেন : ট্রাম্প

এতে বলা হয়েছে, মুর্শিদাবাদ জেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা সফলভাবে ঠেকিয়ে দিয়েছে বিএসএফ। এ সময় ভুয়া আধার কার্ড ব্যবহার করে ভারতের অবৈধভাবে প্রবেশের চেষ্টার দায়ে চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

বিএসএফের কর্মকর্তারা বলেছেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বাংলাদেশে তৈরি করা ভুয়া আধার কার্ড পাওয়া গেছে। এসব ভুয়া নথিপত্র ব্যবহার করে তাদের চেন্নাইয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

আরও পড়ুনঃ   কম্বোডিয়ায় বিষ্ণু দেবের মূর্তি ভেঙে ফেলল থাই সেনারা, ভারতের নিন্দা

একই সঙ্গে বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে ভারতীয় এক নাগরিককেও গ্রেপ্তার করেছে বিএসএফ। দেশটির এই সীমান্তরক্ষীবাহিনী বলেছে, ভুয়া নথিপত্র তৈরি ও আন্তঃসীমান্ত চোরাচালানে কোনও নেটওয়ার্ক জড়িত আছে কি না তা জানতে বিএসএফ তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST