১৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

‘রাস্তায় পাগল দেখলে কাছে গিয়ে দেখি তাঁরা আমাদের বাবা-ভাই কিনা’

অনলাইন ডেস্ক : রাজধানীর তেজগাঁও কলেজে অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন বকুল খান। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর সদরঘাট থেকে সিলভার রংয়ের একটি গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেই গাড়িতে থাকা পাঁচ ছয় জনের মধ্যে দুজনের পরনে ছিল র‍্যাবের পোশাক। বাকিরা সাদা পোশাকে ছিলেন। এরপর পেরিয়ে গেছে ১১ বছর। আজও একমাত্র ভাইকে খুঁজে ফেরেন আজমল খান।

আজ সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আজমল খান। গুম হওয়া ৫০ জনের বেশি মানুষের স্বজনেরা প্রিয়জনের সন্ধান চাইতে এসেছিলেন এই সংবাদ সম্মেলনে। বাংলাদেশ গুম পরিবার ও স্বজনহারা সমন্বয় কমিটির ব্যানারে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক বেল্লাল হোসেন বলেন, ‘কেউ ২ বছর, কেউ ৫ বছর, কেউ দশ বারো বছর ধরে আমরা স্বজনদের খুঁজছি। রাস্তায় পাগল দেখলে গাড়ি ঘুরিয়ে কাছে গিয়ে দেখি তাঁরা আমাদের বাবা-ভাই কিনা। দেশে একটা না, সত্তর আশিটা আয়নাঘর আছে।’

আরও পড়ুনঃ   নবান্নে রাঙা পিঠার সুবাসে মুখর রাবি, কৃষি অনুষদে উৎসবের রঙ

ছেলের সন্ধান চাইতে আসা রহিমা বেগম বলেন, ‘২০১৫ সালে আমার ব্যবসায়ী ছেলেকে সাদা রঙের গাড়িতে তুলে নিয়ে গেছে। আমরা গাড়ির নম্বরও রেখে দিছি। তাঁর সন্ধানে মিন্টু রোডে গেছি (ডিবি কার্যালয়ে)। এখন পর্যন্ত কত জায়গায় গেছি তার হিসাব নাই। আমি আজকে নয় বছর সন্তানহারা। আমি কি আমার সন্তানের মুখ আর দেখতে পারব না? আমি সরকারের কাছে আবেদন জানাই, দ্রুত তাঁদের আমাদের কাছে ফিরিয়ে দেন। আমরা আর কত কাঁদব? কাঁদতে কাঁদতে আমাদের জীবন শেষ।’

সংবাদ সম্মেলনের ব্যানারে প্রধান অতিথি হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিশেষ অতিথি হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি, গণ অধিকার পরিষদের নুরুল হক নুর, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের নাম থাকলেও তারা চলেন অনুপস্থিত। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা। পরবর্তীতে সেই ব্যানার নামিয়ে অন্য ব্যানারে সংবাদ সম্মেলনে অংশ নেন তারা।

বেল্লাল হোসেন জানান, অতিথিরা অন্য মিটিংয়ে আটকে পড়ায় আসতে পারেননি। আজ সকালে তাঁরা এটা জানিয়েছেন।

আরও পড়ুনঃ   অবশেষে মায়ের কাছে ফিরলেন তারেক রহমান

গুম হওয়া বকুল খানের ভাই আজমল খান বলেন, ‘গুম হওয়া এতগুলো মানুষের পরিবার এখানে আছে। এখানে থাকার চেয়ে নেতাদের গুরুত্বপূর্ণ আর কী কাজ থাকতে পারে আমাদের বুঝে আসে না।’

গুমের শিকার বাবার সন্ধানে আসা মেয়ে সুরাইয়া আক্তার বলেন, ‘আমার বাবার নাম মো. মোস্তফা। তিনি দোকানদার ছিলেন। মিরপুরের ভাষানটেক এলাকা থেকে ২০২০ সালের ৬ জুন তাঁকে তুলে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে হায়েস গাড়িতে তুলে নেওয়া হয়। পরে আমরা জিডি এবং মামলা করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো লাভ হয়নি। পরিবারের সবাই দিশেহারা। আমার মা কাঁদতে কাঁদতে দিশেহারা। আমি আমার বাবার সন্ধান চাই।’

সংবাদ সম্মেলনে ৮ দফা দাবি তুলে ধরা হয়। এরমধ্যে রয়েছে—৪৮ ঘণ্টার মধ্যে গুম ও নিখোঁজ ব্যক্তিদের ফেরত দেওয়া, প্রতিটি সেল (আয়না ঘর) বর্তমান গুম কমিশনের দায়িত্বশীলদের দেখতে দেওয়া, যাদেরকে খুন করা হয়েছে তাদের পরিবারকে সনদ দেওয়া, প্রতিটি নিখোঁজ পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া, গুম-খুনে জড়িত সকলকে আইনের আওতায় আনা।-আজকের পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

১০

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

১১

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১২

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১৩

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১৪

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৫

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৬

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৭

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১৮

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১৯

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST