১৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

হলুদ শাড়িতে নজর কাড়লেন তৃপ্তি দিমরি

অনলাইন ডেস্ক : রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি ন্যাশনাল ক্রাশ হয়ে উঠেছিলেন তৃপ্তি দিমরি। খোলামেলা দৃশ্যে অভিনয় করে ভক্তদের মন জয় করেছিলেন। কিন্তু অভিনয়ের চেয়ে স্টাইল সেন্স নিয়ে বার বার খবরের শিরোনাম হন তিনি। তার মধ্যেই হঠাৎ হলুদ শাড়িতে নজর কাড়লেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হল তার লুক।

হলুদ রঙ যে তৃপ্তির আনন্দ ও খুশির প্রতীক, তা বুঝিয়ে দিলেন তার এই সাজের মাধ্যমে। সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেন তৃপ্তি। সেখানে তার শাড়ি পরার স্টাইলে অনুরাগীদের থেকে বেশ প্রশংসা পান এই অভিনেত্রী। তারা মনে করেন, তৃপ্তি এই শাড়ি পরার মধ্য দিয়ে তার ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণকে ফুটিয়ে তুলেছেন।

আরও পড়ুনঃ   ‘বাবা চাইতেন না আমি নায়িকা হই’

তৃপ্তির ব্লাউজের ডিজাইনও তার ফ্যাশন সেন্স এর কিংবা সাজ-আশাকের রুচিও উপস্থাপন করে। সঙ্গে অল্প কিছু গয়না তার এই শাড়ি লুকের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দেয়।

তৃপ্তির মেকআপও তার সৌন্দর্য ধরে রাখতে ব্যাপক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার চুলের স্টাইল, হলুদ শাড়ি সব মিলিয়ে তৈরি করেছে বাড়তি এক আকর্ষণ। একইসঙ্গে শাড়ি পরে তৃপ্তি তার সংস্কৃতির প্রতিও সম্মান দেখিয়েছেন।

আরও পড়ুনঃ   নারী সুরক্ষা প্রসঙ্গে যা বললেন রুক্মিণী

নেটিজেনরা মনে করছেন, তৃপ্তির হলুদ শাড়ির ছবিগুলো তার ভক্তদের জন্য অনুপ্রেরণামূলক ফ্যাশন সেন্স এর দৃষ্টান্ত হয়ে উঠেছে। এমনকি তৃপ্তির এই লুকে অভিনেত্রীর আত্মবিশ্বাস এবং স্থিরতাও ফুটে উঠেছে।

ভারতের উত্তরাখণ্ডের মেয়ে তৃপ্তি দিমরি। বড় হয়েছেন রাজধানী শহর দিল্লিতে। বুলবুল ও কালা-র মতো ছবিতে কাজ করেছেন নায়িকা। তবে, তার অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবি তৃপ্তিকে খ্যাতি দিয়েছে। বর্তমানে একের পর এক ছবি করে চলেছেন। সদ্য শেষ করেছেন ‘ভুল ভুলাইয়া থ্রি’-র কাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১০

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১১

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১২

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৩

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১৪

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১৫

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৬

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৭

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৮

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৯

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST