১৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

১২ বছর আগে মিছিলে হামলা: সাবেক অর্থমন্ত্রী মাহমুদ আলীসহ ৩৯ জনের নামে মামলা

অনলাইন ডেস্ক : ১২ বছর আগে দুর্বৃত্তদের হামলায় এক কিশোর নিহতের মামলায় দিনাজপুরের চিরিরবন্দরে সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ আওয়ামী লীগের ৩৯ নেতা কর্মীর নামে মামলা হয়েছে। গতকাল শনিবার নিহতের বড় ভাই নাজমুজ শাহাদাত বিপ্লব বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে।

নিহত মোজাহিদুল ইসলাম (১৪) জেলার খানসামা উপজেলার গোয়ালডিহি সাঁকোরপাড় পণ্ডিতপাড়া এলাকার বাসিন্দা ও জামায়াতে ইসলামী খানসামা উপজেলা শাখার সাবেক আমির আতাউর রহমানের ছেলে।

আসামিরা হলেন–সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, তার ভাই শামীম আলী, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, একই উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল, সাবেক অর্থমন্ত্রীর এপিএস শাহ সালাউদ্দিন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

এ ছাড়া শাফিয়ার রহমান, রফিকুল ইসলাম মাস্টার, আজিম উদ্দিন গোলাপ, নুর ইসলাম নুরু, গোলাম আজম পারভেজ, আবু হান্নান সাদেক ছোটন, আ. মজিদ, সুলতান আলমসহ ৩৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর জামায়াতে ইসলামি সারা দেশে হরতাল কর্মসূচি ঘোষণা করে। আগের দিন সন্ধ্যায় হরতালের সমর্থনে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় জামায়াত–শিবিরের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে আওয়ামী লীগের নেতা কর্মীরা বাধা দেয় এবং লাঠিসোঁটা, ইটপাটকেল, দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়।

সেই ঘটনায় গুরুতর আহত হন মুজাহিদ। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। মামলা নম্বর-৪৫৯ / ১২।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে আড়াই কেজি ‘সাপের বিষ’ উদ্ধার

বাদী নাজমুজ শাহাদাত বিপ্লব জানান, তার ভাই নিহত মোজাহিদুল ইসলাম শিবিরের কর্মী ছিলেন। তাদের বাবা উপজেলা জামায়াতের সাবেক আমির এবং তিনি নিজেও ইছামতি ডিগ্রি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি।

এই হত্যার ঘটনার পর থেকে মামলা না করা এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন আসামিরা। ভাই হত্যার ন্যায়বিচার না পেয়ে উল্টো তার নামে বিভিন্ন সময়ে ৩২টি এবং তার বাবার নামে ২৮টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তিনি এ ঘটনার ন্যায়বিচার আশা করেছেন।

এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘২০১২ সালে এক কিশোর নিহতের ঘটনায় ১৪৩,৩০২, ৫০৬,১১৪ / ৩৪ ধারায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’-ৃআজকের পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১০

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১২

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৩

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১৫

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST