১২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বিয়েতে রঙ খেলায় মেতে উঠলেন শিরিন শিলা

অনলাইন ডেস্ক : দীর্ঘ ছয় বছর সম্পর্কে থাকার পর প্রেমিক আবিদুল মোহাইমিন সাজিলকে বিয়ে করেছেন অভিনেত্রী শিরিন শিলা। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি পার্টি সেন্টার থেকে ‘আলহামদুলিল্লাহ কবুল’ বলে বিয়ের খবর নিশ্চিত করেন অভিনেত্রী।

এদিকে বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন শিরিন শিলা। যেখানে প্রিন্টেড সালোয়ারের সঙ্গে ম্যাচ করে পাঞ্জাবী পরেছেন অভিনেত্রীর বর। এদিকে রোদ চশমায় খোলা চুলে রং খেলায় মেতে উঠেছেন এ দম্পতি।

ছবিতে দেখা যায়, রঙ মেখে একাকার অবস্থা এর মাঝে অভিনেত্রীর কপালে ভালোবাসার উষ্ণ ছোঁয়া এঁকে দিয়েছেন। কানে কাঠ গোলাপ আর অভিনেত্রীর মিষ্টি হাসি যেন ভক্ত-অনুরাগীদের মনে দাগ কেটেছে।

আরও পড়ুনঃ   যা রটেছে তা কুরুচিকর, বনির সঙ্গে আর ছবি করব না : ঋত্বিকা

বেশ হাসি খুশি মেজাকে ভালোবেসে কাছে টেনে নিয়ে একে অপরকে রঙ মাখিয়ে দিচ্ছেন। এদিকে কমেন্ট বক্সে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করেছে।

রাব্বি নামে একজন লিখেছেন, ‘শুভকামনা রইল আপনাদের দুজনের জন্য আগামী দিনের ভবিষ্যৎ ভালো থাকুক সেই কামনাই করি সুখে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ।’

আরেকজন লিখেছেন, ‘অসাধারণ লাগছে গো আপু সুন্দর ভাবে সংসার কর সেটাই চাই, ভালবাসা অবিরাম শুভকামনা রইলো আপু।’ রিপন আহমেদের ভাষ্য, ‘দোয়া করি এরকম হাসি খুশি যেন আল্লাহ্ রাখেন সবসময় আপনাদের, ভালোবাসা অবিরাম।’

আরও পড়ুনঃ   অনেক ধাক্কা খেয়েছি, লাথি খেয়েছি : কৌশানী

প্রসঙ্গত, আবিদুল মোহাইমিন সাজিল পেশায় ফার্মাসিস্ট। সাজিলের বাড়ি ভৈরবে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসির ওপর গ্র্যাজুয়েশন করেছেন। বর্তমানে তাদের পারিবারিক ব্যবসা ট্র্যাভেল এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।

এদিকে শিরিন শিলা গত বছর আলোচনায় আসেন এক প্রতিবন্ধী ছেলে তাকে জড়িয়ে চুমু দিতে চাওয়ার ভিডিও ভাইরাল করে। যদিও ক্যারিয়ারে তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমায় কাজ করেননি তিনি। তবে ২০২৪ সালে মুক্তি পেতে চলেছে তার ‘শেষ বাজি’ সিনেমা। যেখানে তার বিপরীতে রয়েছেন নায়ক সাইমন সাদিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST